Dhaka ১০:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চিকিৎসাকেন্দ্রে ‘স্যার’ না বলে ‘ভাই’ ডাকায় চিকিৎসাসেবা না দেওয়ার অভিযোগ ঠাকুরগাঁওয়ে ৪ লাখ টাকার অবৈধ সার জব্দ, চালক ও হেলপারকে জরিমানা দায়িত্বশীলদের দক্ষতা বাড়াতে ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের কর্মশালা অনুষ্ঠিত সুনামগঞ্জের শান্তিগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রামুতে কাভার্ড ভ্যান-সিএনজি সংঘর্ষে উখিয়ার দুই বোনসহ নিহত ৩ হাওরের শিক্ষায় যুগান্তকারী বদল, আসছে নতুন পরিকল্পনা নরসিংদীর মাধবদী হাটে কোটি টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস, ৩ জনের জরিমানা কদমতলীতে আড়াই লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ২ কাফরুলে যুবদল কর্মী হত্যা, ৭ জন গ্রেফতার নরসিংদীতে বাসে অভিযান, দেড় হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তার

গাইবান্ধায় নকল শিশু খাদ্য তৈরির কারখানায় সেনাবাহিনীর অভিযান: আটক ২

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:২০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
  • ১৯৮ সময় দেখুন
print news

দেওয়ান ফাহিম হোসেন-গাইবান্ধা◾

গাইবান্ধা সদর উপজেলার কুঠিপাড়া এলাকায় শিশুদের জন্য ক্ষতিকর নকল খাদ্যপণ্য উৎপাদনের দায়ে দুটি কারখানায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে সেনাবাহিনী। বুধবার (২৮ মে) সকালে গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধার অস্থায়ী সেনা ক্যাম্পের আওতাধীন ৬ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের সদস্যরা কমান্ডার ক্যাপ্টেন আসিব বিশ্বাসের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করেন।

অভিযানে আটক করা হয় শাকিল মিয়া (৩২) ও মিঠু মিয়া (৩৭) নামের দুইজনকে। তারা নিজ নিজ বাড়ির ভেতর অবৈধভাবে নকল শিশু খাদ্য উৎপাদন করছিলেন বলে জানায় সেনাবাহিনী।

অভিযানে দুটি নকল পণ্য উৎপাদনকারী কারখানা, ৮টি প্রস্তুতকারক মেশিন, বিপুল পরিমাণ চিপস, চকলেট, জুস, সেমাই ও পানীয় জাতীয় খাদ্যপণ্য এবং উল্লেখযোগ্য পরিমাণ নগদ অর্থ জব্দ করা হয়। এসব নকল পণ্যের মাধ্যমে দীর্ঘদিন ধরে স্থানীয় বাজারে শিশুদের স্বাস্থ্যঝুঁকিতে ফেলছিল এই চক্র।

অভিযান শেষে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এ এলাকায় নকল খাদ্যপণ্য উৎপাদন করে তা বিভিন্ন দোকানে সরবরাহ করা হচ্ছিল। এতে শিশু ও সাধারণ মানুষের স্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ছিল। তারা সেনাবাহিনীর এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যতেও এমন অভিযান চালানোর আহ্বান জানান।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

চিকিৎসাকেন্দ্রে ‘স্যার’ না বলে ‘ভাই’ ডাকায় চিকিৎসাসেবা না দেওয়ার অভিযোগ

গাইবান্ধায় নকল শিশু খাদ্য তৈরির কারখানায় সেনাবাহিনীর অভিযান: আটক ২

আপডেটের সময়: ০৬:২০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫