Dhaka ০২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চিকিৎসাকেন্দ্রে ‘স্যার’ না বলে ‘ভাই’ ডাকায় চিকিৎসাসেবা না দেওয়ার অভিযোগ ঠাকুরগাঁওয়ে ৪ লাখ টাকার অবৈধ সার জব্দ, চালক ও হেলপারকে জরিমানা দায়িত্বশীলদের দক্ষতা বাড়াতে ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের কর্মশালা অনুষ্ঠিত সুনামগঞ্জের শান্তিগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রামুতে কাভার্ড ভ্যান-সিএনজি সংঘর্ষে উখিয়ার দুই বোনসহ নিহত ৩ হাওরের শিক্ষায় যুগান্তকারী বদল, আসছে নতুন পরিকল্পনা নরসিংদীর মাধবদী হাটে কোটি টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস, ৩ জনের জরিমানা কদমতলীতে আড়াই লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ২ কাফরুলে যুবদল কর্মী হত্যা, ৭ জন গ্রেফতার নরসিংদীতে বাসে অভিযান, দেড় হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তার

চাল কার্ড বণ্টনে অনিয়ম;ইউ/পি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:১৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • ৬২১ সময় দেখুন
print news

মোঃ রাজু আহমেদ–খুলনা◼️

খুলনার পাইকগাছায় ভিডব্লিউবি কার্ড বরাদ্দে অনিয়মের অভিযোগ তুলে ৭নং গদাইপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ খোরশেদুজ্জামানের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন এলাকাবাসী।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে এলাকাবাসীর পক্ষে সাবেক পৌর ছাত্রদল সভাপতি ও বিএনপি নেতা গাজী সোহেল রাশেদ জনির নেতৃত্বে একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বরাবর অভিযোগপত্র দাখিল করেন।

অভিযোগে বলা হয়, গদাইপুর ইউনিয়নে সরকার কর্তৃক হতদরিদ্র নারীদের জন্য ২২১টি ভিডব্লিউবি (মাসিক ৩০ কেজি চাল) কার্ড বরাদ্দ রয়েছে। এ বরাদ্দের বিপরীতে ইউনিয়ন থেকে অনলাইনে ১০৮৩ জন নারী আবেদন করেন। কিন্তু প্যানেল চেয়ারম্যান মোঃ খোরশেদুজ্জামান অভিযোগপত্রে নামমাত্র যাচাই করে আর্থিক বা রাজনৈতিক সুবিধা নিয়ে প্রকৃত অসচ্ছলদের বাদ দিয়ে সচ্ছলদের নামের তালিকা প্রস্তত করে তা ইউএনও অফিসে দাখিল করেছেন।

আবেদনকারীদের অভিযোগ, তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে গিয়ে একাধিকবার আর্থিক লেনদেন ও পছন্দ-অপছন্দের ভিত্তিতে ব্যক্তিকে সুযোগ দেওয়া হয়েছে। ফলে প্রকৃত হতদরিদ্র নারীরা বঞ্চিত হচ্ছেন। এমন পরিস্থিতিতে ২২১টি কার্ড বরাদ্দের ক্ষেত্রে লটারির মাধ্যমে স্বচ্ছ ও নিরপেক্ষ যাচাই-বাছাইয়ের দাবি জানানো হয়।

এ সময় ভিডব্লিউবি কার্ড প্রত্যাশী অসহায় নারীদের পাশাপাশি মোঃ জাহাঙ্গীর আলম, আবু বক্কর সিদ্দিক, আসাদ আল হাফিজ, জিয়ারুল ইসলাম, মোঃ আবু জাফর প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি নিয়ে কার্যক্রম চলমান রয়েছে। আশা করছি আগামী সোমবার সাংবাদিকদের উপস্থিতিতে স্বচ্ছ প্রক্রিয়ায় ২২১ জনের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

চিকিৎসাকেন্দ্রে ‘স্যার’ না বলে ‘ভাই’ ডাকায় চিকিৎসাসেবা না দেওয়ার অভিযোগ

চাল কার্ড বণ্টনে অনিয়ম;ইউ/পি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

আপডেটের সময়: ০৮:১৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫