Dhaka ০৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুনামগঞ্জে উকিলপাড়া ব্যবসায়ী সমিতির নতুন কমিটির অভিষেক সম্পন্ন মাদকের অভিযোগে ‘আলোকিত লালমনিরহাট’ এর ৪ সদস্য বহিষ্কার ও কারাগারে নরসিংদীতে সাঁড়াশি অভিযান, ১৮ সন্ত্রাসী গ্রেপ্তার সুনামগঞ্জে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ষাটোর্ধ্ব বৃদ্ধ গ্রেপ্তার যাত্রাবাড়ীতে ৭০ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ, গ্রেফতার ১ তেজগাঁও পুলিশের সাঁড়াশি অভিযান, বিভিন্ন অপরাধে ৬৫ জন গ্রেফতার ৫০ পিস ইয়াবাসহ নরসিংদীর রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও আটক মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচ থেকে আইইডি সদৃশ বস্তু উদ্ধার ও নিষ্ক্রিয় সুনামগঞ্জে যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১ বগুড়ায় মাদকসহ ৬ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা

জলাবদ্ধতায় ধ্বংসের মুখে ৯০০ বিঘা জমি, পানি নিষ্কাশনের দাবিতে কৃষকদের মানববন্ধন

print news

শংকর মন্ডল শিবা–সাতক্ষীরা◼️

সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরের মাদার বাড়িয়া গ্রামে জলাবদ্ধতায় বিপর্যস্ত কৃষকরা পানি নিষ্কাশনের দাবিতে মানববন্ধন করেছেন। শনিবার (৫ জুলাই) সকাল সাড়ে ১০টায় গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত মানববন্ধনে ভুক্তভোগীরা দ্রুত পানি অপসারণের দাবি জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন আরজু গাজী, আব্দুল গফুর, মনিরুজ্জামান মনি প্রমুখ। স্থানীয় শাহাদাত হোসেনের সঞ্চালনায় বক্তারা বলেন, ঘূর্ণিঝড় আম্ফানের পর বিগত চার বছর ধরে এলাকায় ধান ও মাছ চাষ সম্ভব হয়নি। ফলে কৃষকদের জীবিকা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

তারা জানান, একসময় এই অঞ্চলে মিষ্টি পানির ঘের ও ধান চাষ করে জীবিকা নির্বাহ করতেন তারা। কিন্তু আম্ফানের পর লবণাক্ততার কারণে জমি ব্যবহারে সংকট দেখা দেয়। পরে ইউপি চেয়ারম্যান মিষ্টি পানি সংরক্ষণে উদ্যোগ নিয়ে খোলপেটুয়া নদীতে একটি পাকা পানি নিষ্কাশন গেট নির্মাণ করেন। তবে অতিবৃষ্টির কারণে ৯০০ বিঘা জমির বীজতলা ডুবে যাওয়ার আশঙ্কা দেখা দিলেও এখনো গেটটির পাটা খোলা হয়নি।

বক্তারা অভিযোগ করে বলেন, পানি বের করার গেট থাকলেও তা খুলে দেয়ার দায়িত্বে কেউ নেই বলে ইউপি চেয়ারম্যান জানিয়েছেন। লোক না পাওয়ার অজুহাতে কৃষকদের দুর্দশা বেড়েই চলেছে। পানি নিষ্কাশনের সুষ্ঠু ব্যবস্থা না হলে পুরো এলাকার ফসল নষ্ট হয়ে যাবে বলে আশঙ্কা তাদের।

তারা অবিলম্বে গেটের পাটা খুলে দিয়ে বীজতলা রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। কৃষকদের মতে, শুধু একটি সিদ্ধান্তেই বাঁচতে পারে হাজারো পরিবার ও তাদের মৌসুমী চাষাবাদ।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

সুনামগঞ্জে উকিলপাড়া ব্যবসায়ী সমিতির নতুন কমিটির অভিষেক সম্পন্ন

জলাবদ্ধতায় ধ্বংসের মুখে ৯০০ বিঘা জমি, পানি নিষ্কাশনের দাবিতে কৃষকদের মানববন্ধন

আপডেটের সময়: ১২:০২:০৫ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫