Dhaka ০৭:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুনামগঞ্জে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ষাটোর্ধ্ব বৃদ্ধ গ্রেপ্তার যাত্রাবাড়ীতে ৭০ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ, গ্রেফতার ১ তেজগাঁও পুলিশের সাঁড়াশি অভিযান, বিভিন্ন অপরাধে ৬৫ জন গ্রেফতার ৫০ পিস ইয়াবাসহ নরসিংদীর রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও আটক মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচ থেকে আইইডি সদৃশ বস্তু উদ্ধার ও নিষ্ক্রিয় সুনামগঞ্জে যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১ বগুড়ায় মাদকসহ ৬ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা ব্রাহ্মণবাড়িয়ায় জেলার শ্রেষ্ঠ ওসি বিজয়নগরের আহসান উল্লাহ, শ্রেষ্ঠ এসআই মাহবুবুল অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে ঐক্যবদ্ধ কাজের আহ্বান, পুলিশ-জনগণের মতবিনিময় রাজধানীর মুগদা থানায় পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ২২

জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মহিলা বিভাগের উদ্যোগে রাজধানীতে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা ক্যাম্প

print news

মাহবুব আলম সোহেল– কাফরুল

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মহিলা বিভাগের উদ্যোগে রাজধানী ঢাকার গুলশানে শুরু হয়েছেদু’দিনব্যাপী ব্রেস্ট ক্যানসার সচেতনতামূলক ক্যাম্পেইন। ‘সচেতন তুমি বিজয়ীনী তুমি’ স্লোগানকে সামনে রেখে গুলশানের ডিসিসি নর্থ সুপার মার্কেট চত্বরে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বেলা সাড়ে এগারোটায় শুরু হয় ক্যাম্পের কার্যক্রম। প্রধান অতিথি হিসেবে উক্ত ক্যাম্পের উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াত মনোনীত ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান।

প্রধান অতিথির বক্তৃতায় অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াত এমন এক আদর্শে বিশ্বাস করে, যে আদর্শ কোন দল বা মতের জন্য নয়; বরং সারা পৃথিবীর সকল মানুষের জন্য মুক্তি ও কল্যাণের পথ। আর এ কারণেই আমরা মানবসেবামূলক কর্মকাণ্ডেই সবেচেয়ে বেশী প্রেরণা অনুভব করি। আর তাই আমাদের মিশন এবং ভিশন হচ্ছে ভবিষ্যতে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে পূণর্গঠিত করে স্বাস্থ্যসেবাকে গণমানুষের কাছে সহজলভ্য করে তোলা। কারণ, জামায়াত এদেশে এমন একটি উদাহরণ স্থাপন করতে চায়, যেখানে ক্ষমতাসীন দল শাসক না হয়ে মানুষের সেবক হিসেবে ভূমিকা পালন করবে।

সভাপতির বক্তৃতায় ঢাকা-১৭ আসনের সংসদ সদস্যপ্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান বলেন, ভষ্যিতে বাংলাদেশের স্বাস্থ্য খাতের সকল দূর্নীতির মূলোৎপাটন করে এই সেবাকে অসহায় ও গরীব মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

জামায়াত কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারী অধ্যক্ষ নুরুন্নিসা সিদ্দিকা সকল শ্রেণী-পেশার নারীগণকে নিজেদের সুস্বাস্থ্য রক্ষায় সচেতন করে তোলার জন্য জামায়াতের এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ক্যাম্পে থাকছে ব্রেস্ট ক্যান্সার সচেতনতামূলক পরামর্শ, মেয়েদের অন্যান্য স্বাস্থ্য পরামর্শ ও সচেতনতামূলক বক্তৃতা। আগ্রহীরা ইতিমধ্যেই ক্যাম্পে ভীড় জমাতে শুরু করেছেন এবং এ ধরণের আয়োজনকে অত্যন্ত প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন। সব বয়সের নারীগণকে ক্যাম্পে অংশ নেয়ার জন্য সবিনয় আমন্ত্রণ জানিয়েছেন এর আয়োজকেরা।

ক্যাম্পে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইবনে সিনা মেডিকেল কলেজের রেডিওলোজি বিভাগের প্রধান ডা. হাবীবা চৌধুরী সুইট, ঢাকা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের সাবেক প্রধান ডাঃ নাঈমা মোয়াজেম, ঢাকা মহানগলী দক্ষিণ মহিলা বিভাগ সেক্রেটারি আয়েশা সিদ্দিকা, উত্তর সেক্রেটারি নাসরিন আক্তার, দক্ষিণ সহকারী সেক্রেটারি জান্নাতুল করীম, উত্তর কালচারাল সেক্রেটারি আঁখি ফেরদৌসী প্রমুখ।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

সুনামগঞ্জে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ষাটোর্ধ্ব বৃদ্ধ গ্রেপ্তার

জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মহিলা বিভাগের উদ্যোগে রাজধানীতে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা ক্যাম্প

আপডেটের সময়: ০৮:২৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫