Dhaka ০৯:০০ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

দায়িত্বশীলদের নিয়ে ঠাকুরগাঁওয়ে জামায়াতের শিক্ষা শিবির

print news

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী এক ‘দায়িত্বশীল শিক্ষা শিবির’ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সংগঠনটির স্থানীয় দায়িত্বশীলরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য ও ঠাকুরগাঁও জেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আব্দুল হাকিম বলেন, “দায়িত্ব একটি মহান আমানত। কুরআন ও সুন্নাহর আলোকে নিজেকে গড়ে তুলে সমাজে ন্যায়, ইনসাফ ও মানবকল্যাণ প্রতিষ্ঠায় সবাইকে আত্মনিয়োগ করতে হবে। বর্তমান প্রেক্ষাপটে ইসলামী আন্দোলনের কর্মীদের উত্তম চরিত্র ও জনসেবার মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে জেলা আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান বলেন, “সাংগঠনিক শৃঙ্খলা, আত্মশুদ্ধি ও ভ্রাতৃত্ববোধই একজন কর্মীর মূল শক্তি। প্রতিটি দায়িত্বশীলকে ত্যাগ ও নিষ্ঠার সঙ্গে জনগণের কল্যাণে কাজ করার মানসিকতা থাকতে হবে।”
উপজেলা আমীর অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই শিক্ষা শিবিরে জেলা শাখার সহকারী সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহমেদ ও তাযবিয়াত সেক্রেটারি মাওলানা মো. সোলাইমান হোসেন উপস্থিত ছিলেন।
দিনব্যাপী আয়োজিত এই কর্মশালায় বিভিন্ন সেশনে কুরআন-সুন্নাহর আলোকে সাংগঠনিক কর্মপদ্ধতি ও সমসাময়িক নানা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। প্রশ্নোত্তর পর্ব ও দোয়া-মোনাজাতের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

দায়িত্বশীলদের নিয়ে ঠাকুরগাঁওয়ে জামায়াতের শিক্ষা শিবির

আপডেটের সময়: ১০:৩০:০১ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬