Dhaka ১০:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চিকিৎসাকেন্দ্রে ‘স্যার’ না বলে ‘ভাই’ ডাকায় চিকিৎসাসেবা না দেওয়ার অভিযোগ ঠাকুরগাঁওয়ে ৪ লাখ টাকার অবৈধ সার জব্দ, চালক ও হেলপারকে জরিমানা দায়িত্বশীলদের দক্ষতা বাড়াতে ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের কর্মশালা অনুষ্ঠিত সুনামগঞ্জের শান্তিগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রামুতে কাভার্ড ভ্যান-সিএনজি সংঘর্ষে উখিয়ার দুই বোনসহ নিহত ৩ হাওরের শিক্ষায় যুগান্তকারী বদল, আসছে নতুন পরিকল্পনা নরসিংদীর মাধবদী হাটে কোটি টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস, ৩ জনের জরিমানা কদমতলীতে আড়াই লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ২ কাফরুলে যুবদল কর্মী হত্যা, ৭ জন গ্রেফতার নরসিংদীতে বাসে অভিযান, দেড় হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তার

জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালন করলো নরসিংদী জেলা বিএনপি

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৪০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
  • ২২০ সময় দেখুন
print news

এইচ এম জাকির হুসাইন- নরসিংদী◾

বিএনপির প্রতিষ্ঠাতা, স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রবিবার (২৫ মে) নরসিংদীতে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

নরসিংদী জেলা বিএনপির ব্যানারে আয়োজিত এ আলোচনা সভায় জেলা সাধারণ সম্পাদক আলহাজ্ব মনজুর এলাহী-এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন দলটির কেন্দ্রীয় নেতা ও জেলা সভাপতি খায়রুল কবির খোকন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন শহর বিএনপির সভাপতি এ কে এম গোলাম কবির কামাল, জেলা যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদ্যুৎসহ স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের বেশ কয়েকজন নেতৃবৃন্দ।

বক্তারা শহীদ জিয়াউর রহমানের রাজনৈতিক দূরদর্শিতা, মুক্তিযুদ্ধে তাঁর বীরত্বপূর্ণ ভূমিকা এবং জাতির সংকটে তার দৃঢ় নেতৃত্বের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, জিয়াউর রহমান শুধুমাত্র একজন রাজনৈতিক নেতা ছিলেন না, তিনি ছিলেন এক আদর্শ রাষ্ট্রনায়ক—যার দর্শন ও কর্মপন্থা আজও গণতন্ত্র ও জাতীয় স্বার্বভৌমত্বের প্রশ্নে পথপ্রদর্শক।

আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতির আত্মার মাগফিরাত কামনা করে অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া মাহফিল। এতে উপস্থিত নেতাকর্মীরা দেশপ্রেম, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানটি ছিল শান্তিপূর্ণ ও ভাবগম্ভীর পরিবেশে আয়োজিত—যেখানে দলের নেতাকর্মীরা ছাড়াও সাধারণ জনগণের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

চিকিৎসাকেন্দ্রে ‘স্যার’ না বলে ‘ভাই’ ডাকায় চিকিৎসাসেবা না দেওয়ার অভিযোগ

জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালন করলো নরসিংদী জেলা বিএনপি

আপডেটের সময়: ০৮:৪০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫