Dhaka ১২:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জুলাই বিপ্লবের চেতনা ধারণ করতে না পারলে রাষ্ট্র সংস্কার সম্ভব নয়: রফিকুল ইসলাম খান খুলনায় বিদেশি পিস্তলসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার মাদকাসক্ত দুই ছেলেকে পুলিশে দিলেন মা, ৬ মাসের কারাদণ্ড কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জেলের জালে মিলল ৬ ফুট লম্বা অজগর ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশার ধাক্কায় অনার্স পড়ুয়া শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরসিংদীতে জগলুল কবির রিটনের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল সুনামগঞ্জের মধ্যনগর সীমান্তে ২২ লাখ টাকার ভারতীয় গরু জব্দ, বিজিবির অভিযান জোরদার ব্রাহ্মণবাড়িয়া পরিবেশ অধিদপ্তরে অভিযান: ফ্যান-লাইট চললেও ৭ জনের ৬ জনই অনুপস্থিত বগুড়া সদরে ডিবির অভিযানে সন্ত্রাসী চক্রের গোপন আস্তানা উচ্ছেদ, অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার ৩ কুড়িগ্রামে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের দাবিতে জামায়াতের গণমিছিল

জুলাই বিপ্লবের চেতনা ধারণ করতে না পারলে রাষ্ট্র সংস্কার সম্ভব নয়: রফিকুল ইসলাম খান

61 / 100 SEO Score
print news

রাষ্ট্রব্যবস্থার কাঙ্ক্ষিত সংস্কার ও পরিবর্তন অর্জিত না হওয়া পর্যন্ত রাজপথে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এবং সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, যারা গণভোট মানে না, তারা মূলত জুলাই বিপ্লবকে অস্বীকার করছে। জুলাই বিপ্লবকে ধারণ করতে না পারলে দেশ ও জাতির কাঙ্ক্ষিত মুক্তি মিলবে না।

রোববার (২ আগস্ট) দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে উল্লাপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত গণমিছিলপূর্ব এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

বর্তমান সরকারের সমালোচনা করে রফিকুল ইসলাম খান বলেন, বিগত নির্বাচনে দেশের প্রায় ৭০ ভাগ মানুষ গণভোটের পক্ষে তাদের রায় দিয়েছিল। কিন্তু বর্তমান সরকার জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠতার জোরে এবং বিরোধী দলের জোরালো আপত্তি উপেক্ষা করে জনগণের সেই রায় বাতিল করেছে। আমরা সরকারের এমন একতরফা সিদ্ধান্তের তীব্র নিন্দা ও ধিক্কার জানাই।

বিএনপির সমালোচনা করে জামায়াতের এই শীর্ষ নেতা আরও বলেন, বিএনপি প্রতিটি ক্ষেত্রে দলীয়করণের পথ বেছে নিয়েছে। দেশের প্রায় সব বিশ্ববিদ্যালয়ে দলীয় বিবেচনায় উপাচার্য (ভিসি) নিয়োগ দেওয়া হচ্ছে। এমনকি সিটি করপোরেশন ও জেলা পরিষদগুলোতেও দলীয় প্রশাসক বসানো হচ্ছে। অথচ বিএনপির ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফায় স্পষ্ট বলা হয়েছিল, রাষ্ট্র পরিচালনার প্রতিটি স্তরে নির্বাচিত জনপ্রতিনিধিরা দায়িত্ব পালন করবেন। বর্তমান কর্মকাণ্ড তাদের সেই প্রতিশ্রুতির পরিপন্থী।

উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলীর সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি খাইরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে স্থানীয় দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

সমাবেশ শেষে উল্লাপাড়া পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি বিশাল গণমিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শ্যামলিপাড়া বাসস্ট্যান্ড হয়ে গুলিস্তান এলাকায় গিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয়।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

জুলাই বিপ্লবের চেতনা ধারণ করতে না পারলে রাষ্ট্র সংস্কার সম্ভব নয়: রফিকুল ইসলাম খান

জুলাই বিপ্লবের চেতনা ধারণ করতে না পারলে রাষ্ট্র সংস্কার সম্ভব নয়: রফিকুল ইসলাম খান

আপডেটের সময়: ১০:২১:৩৫ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬