
◼️দেলোয়ার খান–স্টাফ রিপোর্টার
কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল নুরুল ইসলাম সাদ্দামের নেতৃত্বে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ডাকসু নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ফরম উত্তোলন করেছে।
ছাত্রশিবিরের ডাকসু প্যানেল ২০২৫-এ ভিপি পদে আবু সাদিক কায়েম, জিএস পদে এস এম ফরহাদ, এজিএস পদে মহিউদ্দিন খান, আন্তর্জাতিক সম্পাদক হিসেবে খান জসিম এবং গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে সাজ্জাদ হোসেন খানকে মনোনীত করা হয়েছে। এছাড়া মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে ফাতিমা তাসনিম জুমা, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে এম এম আল মিনহাজ, ক্রীড়া সম্পাদক পদে আরমান হোসেন, আইন সম্পাদক পদে সাখওয়াত জাকারিয়ার, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে সাব্বির, বিজ্ঞান সম্পাদক পদে ইকবাল হায়দার এবং সমাজসেবা সম্পাদক পদে মুয়াজকে মনোনয়ন দেওয়া হয়েছে।
ফরম উত্তোলনের সময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। ছাত্রশিবিরের নেতারা আশা প্রকাশ করেছেন যে আবু সাদিক কায়েম, এস এম ফরহাদ ও মহিউদ্দিন খানের নেতৃত্বে প্যানেল বিজয়ী হয়ে ডাকসুতে নতুন ইতিহাস সৃষ্টি করবে।
প্রতিবেদকের নাম 














