Dhaka ০২:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জুলাই অভ্যুত্থানে আহত আফজল হুসাইনের মানবসেবার স্বীকৃতি ও সরকারি চাকরির দাবি কালিয়াকৈরে উচ্ছেদ অভিযানের দুই বছর না পেরুতেই ফের বনভূমি দখল, উল্টো সাংবাদিকদের হুমকি বিএমএসএফ কক্সবাজার জেলা কমিটি গঠন: সভাপতি জসিম উদ্দিন, সম্পাদক নাজিম উদ্দীন নরসিংদীর পলাশে সরকারি সেবার মানোন্নয়নে জেলা প্রশাসকের বিশেষ দিকনির্দেশনা ঠাকুরগাঁওকে মাদকমুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর উত্তরা পশ্চিম থানার অভিযান, ১১ আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেফতার ৬ সুনামগঞ্জের জগন্নাথপুরে সেলিম হত্যা মামলার প্রধান আসামিসহ ৮ জন পঞ্চগড় থেকে গ্রেফতার চিকিৎসাকেন্দ্রে ‘স্যার’ না বলে ‘ভাই’ ডাকায় চিকিৎসাসেবা না দেওয়ার অভিযোগ ঠাকুরগাঁওয়ে ৪ লাখ টাকার অবৈধ সার জব্দ, চালক ও হেলপারকে জরিমানা দায়িত্বশীলদের দক্ষতা বাড়াতে ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের কর্মশালা অনুষ্ঠিত
সংস্কারের পক্ষে গণভোট, অপশাসন রোধই লক্ষ্য

সুষ্ঠু নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন, অপেক্ষা শুধু ভোটের দিন: প্রেস সচিব

print news

নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। গণভোটে ‘হ্যাঁ’ দিলে চুরি-চামারি বন্ধ হয়ে যাবে, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম।

শুক্রবার (১৬জানুয়ারী) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার খড়মপুরে হযরত শাহ ছৈয়দ আহমদ গেছু দরাজ শাহ পীর কল্লা (রাঃ) এর মাজার পরিদর্শন ও জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব জানান, নির্বাচন আয়োজনের জন্য রিটার্নিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তাদের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। একই সঙ্গে নিরাপত্তা বাহিনীর পূর্ণ প্রস্তুতি রয়েছে এবং পোস্টাল ব্যালটের কার্যক্রমও শেষ হয়েছে।এখন বলা যায়, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনের জন্য শুধু অপেক্ষামাত্র।

গণভোট প্রসঙ্গে মোহাম্মদ শফিকুল আলম বলেন, যারা গণভোট নিয়ে সমালোচনা করছেন, তাদের জানার পরিধি সীমিত,গণভোটে ‘হ্যাঁ’ দিলে চুরি-চামারি বন্ধ হয়ে যাবে,পৃথিবীর বিভিন্ন দেশে অনুষ্ঠিত গণভোটে সরকার সাধারণত ‘হ্যাঁ’ বা ‘না’ কোনো একটি পক্ষের পক্ষে অবস্থান নেয়।

বর্তমান সরকার সংস্কারের পক্ষে বলেই ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কথা বলছে। মূলত সংস্কারের সমষ্টিগত প্যাকেজই হচ্ছে এই গণভোট, যাতে ভবিষ্যতে অপশাসন বা স্বৈরাচার ফিরে না আসে।

তিনি আরও বলেন, অতীতে দিনের ভোট রাতে হওয়ায় মানুষ সঠিকভাবে ভোট দিতে পারেনি। এবার জনগণ নির্বিঘ্নে ভোট দিতে পারবে। এই সরকার তাদের কাজের মাধ্যমে প্রমাণ করবে যে তারা কোনো পক্ষপাতিত্ব করে না।

পরে প্রেস সচিব মাজার প্রাঙ্গণের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। এ সময় উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়া, সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদ, মাজারের সেক্রেটারি রফিকুল ইসলাম খাদেম মিন্টুসহ প্রশাসনের কর্মকর্তা ও মাজার কমিটির নেতৃবৃন্দ।া

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

জুলাই অভ্যুত্থানে আহত আফজল হুসাইনের মানবসেবার স্বীকৃতি ও সরকারি চাকরির দাবি

সংস্কারের পক্ষে গণভোট, অপশাসন রোধই লক্ষ্য

সুষ্ঠু নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন, অপেক্ষা শুধু ভোটের দিন: প্রেস সচিব

আপডেটের সময়: ০৯:৩১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬