Dhaka ০৬:৫২ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

রাজধানীতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ ৪ জন গ্রেফতার

print news

রাজধানীর তেজগাঁও ও শেরেবাংলা নগর এলাকায় পৃথক অভিযান চালিয়ে ছিনতাইয়ের প্রস্তুতিকালে চারজনকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। সোমবার (৬ জুলাই) সন্ধ্যা ও রাতে চালানো অভিযানে তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— হৃদয় (২৩), রাশেদ (২৩), মোঃ শামীম ওরফে সাগর (২৫) এবং মোঃ শাহ আলম (৩৫)।
সিটিটিসি সূত্র জানায়, সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে কাওরান বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে হৃদয়, রাশেদ ও শামীমকে গ্রেফতার করা হয়। এর দুই ঘণ্টা পর রাত পৌনে ৯টার দিকে শেরেবাংলা নগর থানার শিশু মেলা এলাকায় ওভার ব্রিজের ওপর ছিনতাইয়ের চেষ্টাকালে শাহ আলমকে গ্রেফতার করে সিটিটির একটি দল। এ সময় তাদের কাছ থেকে তিনটি ধারালো ছুরি উদ্ধার করা হয়।
গোয়েন্দা কর্মকর্তাদের তথ্যমতে, গ্রেফতারকৃতরা সবাই পেশাদার ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন স্থানে পথচারীদের জিম্মি করে ছিনতাই করে আসছিল। তাদের প্রত্যেকের বিরুদ্ধে ডাকাতি ও ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে। এর মধ্যে হৃদয়ের বিরুদ্ধে ৫টি, রাশেদের বিরুদ্ধে ৩টি, শামীমের বিরুদ্ধে ২টি এবং শাহ আলমের বিরুদ্ধে ৫টি মামলা বিভিন্ন থানায় বিচারাধীন।
গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট তেজগাঁও ও শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে সিটিটিসি সূত্রে নিশ্চিত করা হয়েছে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

রাজধানীতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ ৪ জন গ্রেফতার

আপডেটের সময়: ১০:২৬:২২ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬