Dhaka ১১:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চিকিৎসাকেন্দ্রে ‘স্যার’ না বলে ‘ভাই’ ডাকায় চিকিৎসাসেবা না দেওয়ার অভিযোগ ঠাকুরগাঁওয়ে ৪ লাখ টাকার অবৈধ সার জব্দ, চালক ও হেলপারকে জরিমানা দায়িত্বশীলদের দক্ষতা বাড়াতে ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের কর্মশালা অনুষ্ঠিত সুনামগঞ্জের শান্তিগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রামুতে কাভার্ড ভ্যান-সিএনজি সংঘর্ষে উখিয়ার দুই বোনসহ নিহত ৩ হাওরের শিক্ষায় যুগান্তকারী বদল, আসছে নতুন পরিকল্পনা নরসিংদীর মাধবদী হাটে কোটি টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস, ৩ জনের জরিমানা কদমতলীতে আড়াই লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ২ কাফরুলে যুবদল কর্মী হত্যা, ৭ জন গ্রেফতার নরসিংদীতে বাসে অভিযান, দেড় হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তার

নবীগঞ্জে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:৩৬:৫১ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
  • ২৪৯ সময় দেখুন
print news

বাদল আহমেদ,বিশেষ প্রতিনিধি হবিগঞ্জ: নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কে ট্রাকচাপায় আব্দুল কাদির ও কাউছার মিয়া নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের বানিয়াচং উপজেলার পুকড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলো, নবীগঞ্জ উপজেলার কালিয়ার ভাঙ্গা ইউনিয়নের মুজিবুর রহমানের পুত্র আব্দুল কাদির (২৫)ও আব্দুল মজিদ এর পুত্র কাউছার মিয়া (২৩)তারা চাচা ভাতিজা মোটরসাইকেল যুগে হবিগঞ্জে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেল যুগে হবিগঞ্জ শহরে যাচ্ছিলেন আব্দুল কাদির ও কাউছার মিয়া। উল্লেখিত সময়ে উল্টো দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে আব্দুল কাদির ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কাউছার মিয়ার মৃত্যু হয়। এব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কবির হোসেন তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর স্থানীয় জনতা ঘাতক ট্রাকটি আলীগঞ্জ বাজারে আটক করেছে। এ ঘটনার খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ হাসপাতালে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরী করেছে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

চিকিৎসাকেন্দ্রে ‘স্যার’ না বলে ‘ভাই’ ডাকায় চিকিৎসাসেবা না দেওয়ার অভিযোগ

নবীগঞ্জে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

আপডেটের সময়: ০৭:৩৬:৫১ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪