Dhaka ০২:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চিকিৎসাকেন্দ্রে ‘স্যার’ না বলে ‘ভাই’ ডাকায় চিকিৎসাসেবা না দেওয়ার অভিযোগ ঠাকুরগাঁওয়ে ৪ লাখ টাকার অবৈধ সার জব্দ, চালক ও হেলপারকে জরিমানা দায়িত্বশীলদের দক্ষতা বাড়াতে ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের কর্মশালা অনুষ্ঠিত সুনামগঞ্জের শান্তিগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রামুতে কাভার্ড ভ্যান-সিএনজি সংঘর্ষে উখিয়ার দুই বোনসহ নিহত ৩ হাওরের শিক্ষায় যুগান্তকারী বদল, আসছে নতুন পরিকল্পনা নরসিংদীর মাধবদী হাটে কোটি টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস, ৩ জনের জরিমানা কদমতলীতে আড়াই লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ২ কাফরুলে যুবদল কর্মী হত্যা, ৭ জন গ্রেফতার নরসিংদীতে বাসে অভিযান, দেড় হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তার

নবীগঞ্জে সরকারি জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৫৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪
  • ৩০৬ সময় দেখুন
print news

মোঃ আমিনুল হক,
নবীগঞ্জ উপজেলা প্রতিনিধি হবিগঞ্জ: নবীগঞ্জ উপজেলার পশ্চিম বড় ভাকৈর ইউনিয়নের সোনাপুর গ্রামে  দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অর্ধশতাধিক লোকজন আহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় ১৬ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার পশ্চিম বড় ভাকৈর ইউনিয়নের সোনাপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহতরা হলেন, আব্দুল বাছিত (৪৫), আব্দুস সালাম (৬০), জালাল উদ্দিন (৫১), তোফাজ্জল মিয়া (৪০), এটিএম আছির উদ্দিন (৪৬), রিয়াজন বেগম (৫০), আব্দুল হামিদ (৪০), মওলা মিয়া (৬৫), ফনি বেগম (২৬), জুলেখা বেগম (২৫), জালাল উদ্দিন (৭০), ইয়াছমিন বেগম (৩৫), লিলু মিয়া (৪০), কুটি বিবি (৬০), মামুন মিয়া (২৬), আব্দুল মন্নান (৫৫)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, উপজেলার পশ্চিম বড় ভাকৈর ইউনিয়নের সোনাপুর গ্রামে সরকারি খাস জমি ও মাজার নিয়ে স্থানীয় ইউপি সদস্য সেলিম উদ্দিন ও আব্দুল মালিক-জাকির মিয়ার লোকজনের মধ্যে পূর্ব বিরোধ চলে আসছিল। মাজারের বিরোধটি স্থানীয় বিচার-শালিসের মাধ্যমে নিষ্পত্তি করা হয়। তবে সম্প্রতি সরকারি খাস জমি নিয়ে উভয়পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। বিষয়টি মীমাংসার জন্য শালিস-বিচারের উদ্যোগ গ্রহণ করা হয়। মঙ্গলবার দুপুরে উভয়পক্ষ বিচার না মেনে দেশীয় অস্ত্রশস্ত্র  নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় উভয়পক্ষের অর্ধশতাধিক লোকজন আহত হয়। খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। পরে আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কতর্ব্যরত চিকিৎসক গুরুতর আহত অবস্থায় নারীসহ ১৬ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামাল হোসেন (পিপিএম) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পূর্ব-বিরোধের জের ধরে শালিস-বিচার না মেনে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

চিকিৎসাকেন্দ্রে ‘স্যার’ না বলে ‘ভাই’ ডাকায় চিকিৎসাসেবা না দেওয়ার অভিযোগ

নবীগঞ্জে সরকারি জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

আপডেটের সময়: ০৯:৫৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪