Dhaka ০৮:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নরসিংদীতে বাসে অভিযান, দেড় হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তার হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, অনুপস্থিত চিকিৎসক বদলি ও নৈশপ্রহরী বরখাস্ত সুনামগঞ্জে প্রথম শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলায় যুবক আটক বগুড়ার দুপচাঁচিয়ায় চুরি হওয়া R15 মোটরসাইকেল কুড়িগ্রাম ও রংপুরে অভিযান চালিয়ে উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও ১০ তলা ভবন নির্মাণের অভিযোগ সুনামগঞ্জে উকিলপাড়া ব্যবসায়ী সমিতির নতুন কমিটির অভিষেক সম্পন্ন মাদকের অভিযোগে ‘আলোকিত লালমনিরহাট’ এর ৪ সদস্য বহিষ্কার ও কারাগারে নরসিংদীতে সাঁড়াশি অভিযান, ১৮ সন্ত্রাসী গ্রেপ্তার সুনামগঞ্জে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ষাটোর্ধ্ব বৃদ্ধ গ্রেপ্তার যাত্রাবাড়ীতে ৭০ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ, গ্রেফতার ১

নরসিংদীতে শোডাউনকে কেন্দ্র করে সংঘর্ষ: গুলিবিদ্ধ ছাত্রদল কর্মীসহ আহত ৩

print news

আল-আমিন: নরসিংদী◾

নরসিংদীর পলাশ উপজেলায় শোডাউনকে কেন্দ্র করে জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ফজলুল কবির জুয়েলের সমর্থক ও উপজেলা ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইসমাইল হোসেন (২৬) নামের এক ছাত্রদল কর্মী গুলিবিদ্ধসহ মোট তিনজন আহত হয়েছেন।

রবিবার (১৫ জুন) সন্ধ্যায় উপজেলার পলাশ সদরের বিএডিসি মোড় এলাকায় এই সংঘর্ষ ঘটে।

গুলিবিদ্ধ ইসমাইল হোসেন ঘোড়াশাল পৌর এলাকার খানেপুর মহল্লার বাসিন্দা আব্দুর রহিমের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে পলাশ বাসস্ট্যান্ড থেকে উপজেলা ছাত্রদল একটি শোডাউন মিছিল বের করে। মিছিলটি বিএডিসি মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ফজলুল কবির জুয়েল সমর্থকদের নেতৃত্বে একটি শোডাউন সেখানে এসে মুখোমুখি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে তুমুল উত্তেজনা ও সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষে গুলিবিদ্ধ হন ছাত্রদল কর্মী ইসমাইল। এছাড়া বিএনপি নেতা ফজলুল কবির জুয়েল এবং আরও একজন মারধরের শিকার হন।

খবর পেয়ে পলাশ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি পর্যবেক্ষণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

নরসিংদীতে বাসে অভিযান, দেড় হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তার

নরসিংদীতে শোডাউনকে কেন্দ্র করে সংঘর্ষ: গুলিবিদ্ধ ছাত্রদল কর্মীসহ আহত ৩

আপডেটের সময়: ০৭:৫৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫