Dhaka ১১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নরসিংদীর মাধবদীতে চাঞ্চল্যকর খুন ও ডাকাতির রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৭ সুনামগঞ্জের ধোপাজান চলতি নদী রক্ষায় মানববন্ধন: অবৈধ বালু লুটপাট বন্ধ ও ইজারার দাবি ব্রাহ্মণবাড়িয়ায় মাদক কারবারিদের বাড়িতে লাল চিহ্ন দেওয়ার হুঁশিয়ারি জেলা পুলিশের ইউপি নির্বাচন, চেয়ারম্যান পদে আলোচনায় সিরাজগঞ্জের জামায়াত নেতা বুলবুল আহমাদ জুলাই অভ্যুত্থানে আহত আফজল হুসাইনের মানবসেবার স্বীকৃতি ও সরকারি চাকরির দাবি কালিয়াকৈরে উচ্ছেদ অভিযানের দুই বছর না পেরুতেই ফের বনভূমি দখল, উল্টো সাংবাদিকদের হুমকি বিএমএসএফ কক্সবাজার জেলা কমিটি গঠন: সভাপতি জসিম উদ্দিন, সম্পাদক নাজিম উদ্দীন নরসিংদীর পলাশে সরকারি সেবার মানোন্নয়নে জেলা প্রশাসকের বিশেষ দিকনির্দেশনা ঠাকুরগাঁওকে মাদকমুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর উত্তরা পশ্চিম থানার অভিযান, ১১ আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেফতার ৬

প্রযুক্তি দিয়ে প্রতারণা— ধরা খেল ডিজিটাল দানবরা

print news

দেওয়ান ফাহিম হোসেন- গাইবান্ধা◾IMG 20250517 WA0089

গাইবান্ধায় হ্যাকার চক্রের আস্তানায় যৌথবাহিনীর হানা! উদ্ধার টাকার বস্তা, প্রযুক্তি ডিভাইস

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের উত্তর সিংগা গ্রামে পৃথক দুটি হ্যাকার চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। শুক্রবার (১৬ মে) গভীর রাত পর্যন্ত চলা এ অভিযানে বিপুল পরিমাণ সিমকার্ড, মোবাইল ফোন, কম্পিউটার, নগদ টাকা এবং তথ্য প্রযুক্তি সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৭ মে) সকালে গোবিন্দগঞ্জ থানা থেকে সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়। জানা যায়, যৌথবাহিনীর একটি দল গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে চিহ্নিত দুই হ্যাকার—জুয়েল মিয়া ও রনি মিয়া—এর বাড়িতে তল্লাশি চালায়।

জুয়েল মিয়ার বাড়ি থেকে একটি ডেস্কটপ কম্পিউটার, মনিটর, ল্যাপটপ, একাধিক অ্যান্ড্রয়েড ও বাটন ফোন, বিভিন্ন অপারেটরের সিমকার্ড এবং নগদ টাকা জব্দ করা হয়।

অন্যদিকে, রনি মিয়ার বাড়ি থেকে উদ্ধার করা হয় একটি হার্ডডিস্ক, পেনড্রাইভ, কম্পিউটার, মনিটর, প্রিন্টার, রাউটার, সিসিটিভি ক্যামেরা, একটি ব্যক্তিগত ডায়েরি এবং বিপুল সংখ্যক সিমকার্ড।

তবে অভিযানের সময় দুইজনই বাড়িতে উপস্থিত না থাকায় তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে অভিযানে অংশ নেওয়া দলটি। এদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল হোসেন বলেন, “যৌথবাহিনীর অভিযানের পর বিষয়টি নিয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সাইবার অপরাধ প্রতিরোধে আমরা কঠোর অবস্থানে আছি”।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

নরসিংদীর মাধবদীতে চাঞ্চল্যকর খুন ও ডাকাতির রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৭

প্রযুক্তি দিয়ে প্রতারণা— ধরা খেল ডিজিটাল দানবরা

আপডেটের সময়: ০৫:০২:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫