
মোঃ মাসুদ রানা–স্টাফ রিপোর্টার◼️
গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নন্দীগ্রাম উপজেলায় অভিযান চালিয়ে হেরোইনসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে। অভিযানে তাদের কাছ থেকে হেরোইন, মোবাইল ফোন এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।
ডিবি সূত্র জানায়, সোমবার (৭ জুলাই) দিবাগত রাত ১০টা ৩৫ মিনিটে ডিবির একটি টিম নন্দীগ্রামের রনবাঘা এলাকায় অভিযান চালায়। এ সময় তিনজনকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, শাহজাহানপুর উপজেলার দুরুলিয়া মৃধাপাড়ার মোঃ রবিউল ইসলামের ছেলে সবুজ (ভোট), জোকা মোল্লাপাড়ার মোঃ শিবলু (২৮) এবং বেতগাড়ি লিচুতলা গ্রামের শেখ রিয়াজুল ইসলামের ছেলে মোঃ রফিকুল ইসলাম (২৮)।
তাদের কাছ থেকে মোট ৭০ গ্রাম হেরোইন, একটি মোবাইল ফোন ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়।
এই ঘটনায় নন্দীগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। ডিবি জানায়, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান নিয়মিতভাবে চলবে।
প্রতিবেদকের নাম 























