Dhaka ১২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নরসিংদীর মাধবদীতে চাঞ্চল্যকর খুন ও ডাকাতির রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৭ সুনামগঞ্জের ধোপাজান চলতি নদী রক্ষায় মানববন্ধন: অবৈধ বালু লুটপাট বন্ধ ও ইজারার দাবি ব্রাহ্মণবাড়িয়ায় মাদক কারবারিদের বাড়িতে লাল চিহ্ন দেওয়ার হুঁশিয়ারি জেলা পুলিশের ইউপি নির্বাচন, চেয়ারম্যান পদে আলোচনায় সিরাজগঞ্জের জামায়াত নেতা বুলবুল আহমাদ জুলাই অভ্যুত্থানে আহত আফজল হুসাইনের মানবসেবার স্বীকৃতি ও সরকারি চাকরির দাবি কালিয়াকৈরে উচ্ছেদ অভিযানের দুই বছর না পেরুতেই ফের বনভূমি দখল, উল্টো সাংবাদিকদের হুমকি বিএমএসএফ কক্সবাজার জেলা কমিটি গঠন: সভাপতি জসিম উদ্দিন, সম্পাদক নাজিম উদ্দীন নরসিংদীর পলাশে সরকারি সেবার মানোন্নয়নে জেলা প্রশাসকের বিশেষ দিকনির্দেশনা ঠাকুরগাঁওকে মাদকমুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর উত্তরা পশ্চিম থানার অভিযান, ১১ আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেফতার ৬

বগুড়ার শিবগঞ্জে চাঞ্চল্যকর শাহিনুর হত্যা মামলার মূল আসামি পিতা পুত্র র‍্যাবের হাতে গ্রেফতার

print news

মোঃ হারুন অর রশিদ,বগুড়া প্রতিনিধি: বগুড়ায় তুচ্ছ ঘটনায় হত্যার ঘটনায় র‍্যাবের হাতে পিতা পুত্র গ্রেফতার হয়েছে । র‍্যাবের প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন ঘাগুরদুয়ার গ্রামের মোছাঃ শাহানারা (৩৯) এই মর্মে বগুড়া শিবগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন যে, গত ২৭ মার্চ তাদের বসতবাড়ীতে ডাব গাছের ডাব পাড়াকে কেন্দ্র করে ধৃত আসামীদের সাথে তাদের কথা কাটাকাটি হয়। একই তারিখ বিকাল অনুমান ৪.১০ টায় তার স্বামী শাহিনুর শিবগঞ্জ থানাধীন রায়গঞ্জ ইউনিয়নের ঘাগুড়দুয়ার গ্রামস্থ মুদি দোকানের সামনে পাঁকা রাস্তার পৌছালে পূর্ব সূত্র ধরে ধৃত আসামীরা পূর্ব পরিকল্পিতভাবে লোহার রড, গাছের ডালপালা দিয়ে এলোপাথারি মারপিট করে। পরবর্তীতে স্থানীয় লোকজন উদ্ধার করে শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বগুড়াতে ভর্তি করায় এবং চিকিৎসাধীন অবস্থায় গত ২৯/০৩/২৪ ইং তারিখ রাত্রি অনুমান ০৯.০০ ঘটিকায় মৃত্যুবরণ করেন। এই ঘটনার প্রেক্ষিতে শিবগঞ্জ থানার মামলা নং-৫৫, তারিখ ৩০/০৩/২৪ ধারা-১৪৩/৩২৩/৩২৫/৩০৭/৩০২/ ৫০৬/১১৪/৩৪ পেনাল কোড-১৮৬০ রুজু হয়। এ ধরনের নৃশংস ও বর্বরোচিত হত্যাকান্ডটি স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় আলোড়ন তৈরি করে। আসামীদের দ্রুত গ্রেফতার করতে র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া ক্যাম্প গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় ১৪ এপ্রিল ২০২৪ ইং তারিখ ২২.৩০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন বনানী এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ শহিদুল ইসলাম (৫০), পিতা- মোঃ ইসমাইল হোসেন (চান মিয়া), সাং- ঘাগুর দুয়ার, থানাঃ শিবগঞ্জ, জেলা- বগুড়া’কে গ্রেফতার করা হয় এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই তারিখ ২৩.২০ ঘটিকায় শাজাহানপুর থানাধীন আড়িয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ মেহেদী হাসান (২২), পিতা- মোঃ শহিদুল ইসলাম, সাং- ঘাগুর দুয়ার, থানাঃ শিবগঞ্জ, জেলা- বগুড়াকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলার শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

নরসিংদীর মাধবদীতে চাঞ্চল্যকর খুন ও ডাকাতির রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৭

বগুড়ার শিবগঞ্জে চাঞ্চল্যকর শাহিনুর হত্যা মামলার মূল আসামি পিতা পুত্র র‍্যাবের হাতে গ্রেফতার

আপডেটের সময়: ০৭:৪২:০৭ অপরাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪