Dhaka ০৫:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য অনলাইন পদ্ধতি বাতিল:সরাসরি উপস্থিতিতে পাওয়া যাবে সাংবাদিক কার্ড নীলফামারী ৩ জলঢাকা আসনে ধানের শীষের পক্ষে লক্ষ মানুষের ঢল:প্রচার প্রচারণায় ব্যস্ত সাধারণ জনগণ চট্টগ্রাম ১০ আসন: আমবাগান এলাকায় বিএনপি ও জামায়াত মধ্যে সংঘর্ষ ভোটার প্রভাবিতের অভিযোগে নতুন বিতর্ক: বিকাশ–নগদ নম্বর দিয়ে ভোট চাওয়ার অভিযোগ বিএনপির বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাধি পরিদর্শনে চট্টগ্রামে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ‎৯ মাস ক্লাসে না এসেও সরকারি বেতন তুলেছেন মাদ্রাসা শিক্ষক জামালগঞ্জে প্রকাশ্যে কৃষিজমির টপসয়েল লুট: আইন প্রয়োগে নীরব প্রশাসন জলঢাকায় জামায়াত কর্মীর বিএনপিতে যোগদান:ফুলের মালা ও ধানের শীষের চাদরে বরণ

বিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে মোংলায় ভারতীয় জাহাজ

  • সুমন
  • আপডেটের সময়: ০১:৫৭:২৪ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩
  • ৪১৫ সময় দেখুন

সুমন,মোংলা থানা সংবাদদাতা:রামপাল বিদ্যুৎকেন্দ্রের কয়লা নিয়ে ভিড়েছে মোংলা বন্দরে এম,ভি জগ রাজীব নামক বানিজ্যিক জাহাজ।
বুধবার (১ নভেম্বর) ভোররাতে মোংলা বন্দরের ফেয়ারওয়ে এলাকায় নোঙ্গর করে কয়লাবাহী জাহাজ এম.ভি জগ রাজীব।
 
এর আগে ইন্দোনেশিয়ার মুয়ারা পান্তাই বন্দর থেকে গত ২১ অক্টোবর ৫৪ হাজার ৭০ মেট্টিক টন কয়লা নিয়ে বাংলাদেশের উদ্দ্যেশে ছেড়ে আসে ভারতীয় পতাকাবাহী এ জাহাজটি।
 
জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট মেসার্স টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের খুলনার সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
 
তিনি জানান, বুধবার (১ নভেম্বর) ভোররাতে মোংলা বন্দরের ফেয়ারওয়ে এলাকায় নোঙ্গর করে কয়লাবাহী জাহাজ এম.ভি জগ রাজীব। এরপর সকাল থেকেই শুরু হয় জাহাজ থেকে কয়লা খালাস ও পরিবহনের কাজ।
 
তিনি জানান, ফেয়ারওয়ে এলাকায় রেখে ওই জাহাজ থেকে ২৩ হাজার মেট্রিকটন কয়লা খালাস করা হবে। এরপর বাকী ৩১ হাজার ৭০ মেট্রিকটন কয়লা নিয়ে জাহাজটি বন্দরের হারবাড়ীয়ায় আসবে। সেখানে রেখে লাইটারে খালাস করা হবে জাহাজে থাকা অবশিষ্ট কয়লা। এরপর লাইটারেজে করে নেওয়া কয়লা নেওয়া হবে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে। পরে জেটি থেকে তা সংরক্ষণ করা হবে বিদ্যুৎ কেন্দ্রের গোডাউনে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য

বিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে মোংলায় ভারতীয় জাহাজ

আপডেটের সময়: ০১:৫৭:২৪ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩