Dhaka ০৬:৫২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ে ৪ লাখ টাকার অবৈধ সার জব্দ, চালক ও হেলপারকে জরিমানা দায়িত্বশীলদের দক্ষতা বাড়াতে ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের কর্মশালা অনুষ্ঠিত সুনামগঞ্জের শান্তিগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রামুতে কাভার্ড ভ্যান-সিএনজি সংঘর্ষে উখিয়ার দুই বোনসহ নিহত ৩ হাওরের শিক্ষায় যুগান্তকারী বদল, আসছে নতুন পরিকল্পনা নরসিংদীর মাধবদী হাটে কোটি টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস, ৩ জনের জরিমানা কদমতলীতে আড়াই লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ২ কাফরুলে যুবদল কর্মী হত্যা, ৭ জন গ্রেফতার নরসিংদীতে বাসে অভিযান, দেড় হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তার হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, অনুপস্থিত চিকিৎসক বদলি ও নৈশপ্রহরী বরখাস্ত

বিরলে সীমান্ত ঘেঁষা এলাকায় ৯৮ বোতল ফেন্সিডিল উদ্ধার:মাদকমুক্ত বাংলাদেশের প্রত্যয় বিজিবির

print news

মোঃ সাইফুল ইসলাম–দিনাজপুর(বিরল)◼️

দিনাজপুরের বিরল উপজেলায় ভারতীয় সীমান্ত ঘেঁষা এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি। বুধবার (২ জুলাই) ভোররাতে উপজেলার ধর্মপুর ইউনিয়নের হলদিবাড়ী গ্রামে এই অভিযান পরিচালনা করে দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধীনস্থ ধর্মজান বিওপির টহল দল।

বিজিবি সূত্রে জানা গেছে, ৩১৯/৮ সীমান্ত পিলারের প্রায় ৩০০ গজ ভেতরে আনুমানিক রাত ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৯৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

তবে উদ্ধারকৃত এসব নিষিদ্ধ মাদকের প্রকৃত মালিক বা পাচারকারীর পরিচয় এখনো জানা সম্ভব হয়নি। বিজিবি জানিয়েছে, এ বিষয়ে বিরল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং উদ্ধারকৃত মাদক পরবর্তী আইনানুগ প্রক্রিয়ার আওতায় আনা হবে।

এ প্রসঙ্গে বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানায় তারা। বিজিবি মাদকমুক্ত বাংলাদেশ গঠনে দৃঢ়প্রতিজ্ঞ বলে বার্তায় উল্লেখ করা হয়।

এ ঘটনায় এলাকাজুড়ে মাদকবিরোধী কার্যক্রমে বিজিবির ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে ৪ লাখ টাকার অবৈধ সার জব্দ, চালক ও হেলপারকে জরিমানা

বিরলে সীমান্ত ঘেঁষা এলাকায় ৯৮ বোতল ফেন্সিডিল উদ্ধার:মাদকমুক্ত বাংলাদেশের প্রত্যয় বিজিবির

আপডেটের সময়: ১২:৩০:২৩ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫