
◼️জুনায়েদ–ব্রাহ্মণবাড়িয়া জেলা
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫৮৮ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২৫ আগষ্ট)সকাল ১১টা ৫০ মিনিটের দিকে সদর থানাধীন বাসুদেব ইউনিয়নের ঘাটিয়ারা টু আখাউড়া সড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান চালায় ডিবি পুলিশের একটি চৌকস টিম। এ সময় সন্দেহভাজন এক যুবককে আটক করে তার কাছ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে নিয়ম মেনে ইয়াবাগুলো জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত যুবকের নাম মো. আমির হোসেন (২৪)। তিনি সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানার কাপনা গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।
ডিবি পুলিশ জানায়, আটক আমির হোসেন দীর্ঘদিন ধরে ইয়াবা কারবারের সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিবেদকের নাম 























