Dhaka ০২:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নরসিংদীর মাধবদীতে চাঞ্চল্যকর খুন ও ডাকাতির রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৭ সুনামগঞ্জের ধোপাজান চলতি নদী রক্ষায় মানববন্ধন: অবৈধ বালু লুটপাট বন্ধ ও ইজারার দাবি ব্রাহ্মণবাড়িয়ায় মাদক কারবারিদের বাড়িতে লাল চিহ্ন দেওয়ার হুঁশিয়ারি জেলা পুলিশের ইউপি নির্বাচন, চেয়ারম্যান পদে আলোচনায় সিরাজগঞ্জের জামায়াত নেতা বুলবুল আহমাদ জুলাই অভ্যুত্থানে আহত আফজল হুসাইনের মানবসেবার স্বীকৃতি ও সরকারি চাকরির দাবি কালিয়াকৈরে উচ্ছেদ অভিযানের দুই বছর না পেরুতেই ফের বনভূমি দখল, উল্টো সাংবাদিকদের হুমকি বিএমএসএফ কক্সবাজার জেলা কমিটি গঠন: সভাপতি জসিম উদ্দিন, সম্পাদক নাজিম উদ্দীন নরসিংদীর পলাশে সরকারি সেবার মানোন্নয়নে জেলা প্রশাসকের বিশেষ দিকনির্দেশনা ঠাকুরগাঁওকে মাদকমুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর উত্তরা পশ্চিম থানার অভিযান, ১১ আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেফতার ৬

মাধবপুরের নাজিরপুর তেমুনিয়া বিশ্বরোড সহ কয়েকটি ইউনিয়নের রাস্তাঘাট প্লাবিত

print news

মোঃ আল আমিন,মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের শ্যামপুর, তেমুনিয়া ও বিশ্বরোড এলাকার এলজিইডি’র প্রধান সড়ক প্লাবিত হয়েছে। ট্রান্সকম কোম্পানির মেইন রোড ও তেমুনিয়া বিশ্বরোড থেকে চুনারুঘাটগামী সড়ক বর্তমানে পাহাড়ি ঢলের পানিতে ডুবে আছে। ভারতীয় সীমান্তবর্তী পাহাড়ি অঞ্চল থেকে নেমে আসা পানির তোড়ে এই অবস্থা সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। একইসাথে আন্দিউড়া ইউনিয়নের কয়েকটি এলাকা সহ শাহজাহানপুর ইউনিয়নের নাজিরপুর এলাকাও প্লাবিত হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, হাইওয়ে রোডের নতুন নির্মাণকাজে অপরিকল্পিতভাবে মাটি ও বালি ফেলা হচ্ছে, ফলে প্রাকৃতিকভাবে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। দ্রুত ব্যবস্থা না নিলে নাজিরপুর, তেমুনিয়া, শ্যামপুর, বিশ্বরোড ও আশপাশের জনবসতিপূর্ণ এলাকাগুলো চরম ঝুঁকিতে পড়বে।

স্থানীয় জনসাধারণ দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা ও সমস্যার সমাধানে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান,
“বিষয়টি আমাদের নজরে এসেছে। দ্রুত সংশ্লিষ্ট দফতরকে অবহিত করে পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় জনগণের দুর্ভোগ লাঘবে প্রশাসন সর্বাত্মক প্রচেষ্টা চালাবে।”

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

নরসিংদীর মাধবদীতে চাঞ্চল্যকর খুন ও ডাকাতির রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৭

মাধবপুরের নাজিরপুর তেমুনিয়া বিশ্বরোড সহ কয়েকটি ইউনিয়নের রাস্তাঘাট প্লাবিত

আপডেটের সময়: ১০:৩৮:৪০ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫