Dhaka ০২:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কদমতলীতে আড়াই লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ২ কাফরুলে যুবদল কর্মী হত্যা, ৭ জন গ্রেফতার নরসিংদীতে বাসে অভিযান, দেড় হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তার হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, অনুপস্থিত চিকিৎসক বদলি ও নৈশপ্রহরী বরখাস্ত সুনামগঞ্জে প্রথম শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলায় যুবক আটক বগুড়ার দুপচাঁচিয়ায় চুরি হওয়া R15 মোটরসাইকেল কুড়িগ্রাম ও রংপুরে অভিযান চালিয়ে উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও ১০ তলা ভবন নির্মাণের অভিযোগ সুনামগঞ্জে উকিলপাড়া ব্যবসায়ী সমিতির নতুন কমিটির অভিষেক সম্পন্ন মাদকের অভিযোগে ‘আলোকিত লালমনিরহাট’ এর ৪ সদস্য বহিষ্কার ও কারাগারে নরসিংদীতে সাঁড়াশি অভিযান, ১৮ সন্ত্রাসী গ্রেপ্তার

মোবাইলের চার্জ দ্রুত শেষ হচ্ছে? হতে পারে এই ৫টি কারণ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১১:১৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
  • ২১৭ সময় দেখুন
print news

◼️তথ্য ও প্রযুক্তি ডেস্ক

অনেকেই অভিযোগ করেন, ফোন পুরো চার্জ দিয়ে দিন শুরু করলেও অল্প সময়ের মধ্যেই চার্জ ফুরিয়ে যায়। অথচ তেমনভাবে ব্যবহারও করা হয়নি। তবে মোবাইল ফোনের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাওয়ার পেছনে কিছু সাধারণ কারণ রয়েছে, যেগুলোর দিকে আমরা সচরাচর নজর দিই না।

▫️অপ্রয়োজনীয় অ্যাপ চালু থাকা:

ব্যাকগ্রাউন্ডে একাধিক অ্যাপ চালু থাকলে তা অজান্তেই ব্যাটারির উপর চাপ ফেলে। অনেক অ্যাপ নিয়মিত ইন্টারনেট ব্যবহার করে ডেটা আপডেট করে, যা চার্জ দ্রুত শেষ করতে পারে।

▫️স্ক্রিনের উজ্জ্বলতা বেশি থাকা:

মোবাইলের স্ক্রিন যদি সর্বোচ্চ উজ্জ্বলতায় থাকে, তবে ব্যাটারির অনেকটা অংশ শুধু এই কারণেই শেষ হয়ে যেতে পারে। স্ক্রিন টাইম বেশি হলে এই প্রভাব আরও বেড়ে যায়।

▫️অটো সিঙ্ক এবং লোকেশন সার্ভিস চালু থাকা:

অনেক সময় ইমেইল, গুগল ফটো, ফেসবুকসহ বিভিন্ন অ্যাপে অটো সিঙ্ক অন থাকে। এছাড়া লোকেশন সার্ভিসও চালু থাকলে সেটি ব্যাকগ্রাউন্ডে বারবার আপনার অবস্থান আপডেট করতে থাকে, যা ব্যাটারির ক্ষতি করে।

▫️পুরনো ব্যাটারি বা সফটওয়্যার আপডেট না করা:

ব্যাটারি পুরনো হয়ে গেলে স্বাভাবিকভাবেই চার্জ ধরে রাখার ক্ষমতা কমে যায়। পাশাপাশি অনেকেই ফোনে সফটওয়্যার আপডেট দেন না, যা ডিভাইসের পারফরম্যান্স এবং ব্যাটারি লাইফে প্রভাব ফেলে।

▫️অপ্রয়োজনীয় নোটিফিকেশন বা অ্যানিমেশন:

প্রতিনিয়ত আসা বিভিন্ন অ্যাপের নোটিফিকেশন, অ্যানিমেটেড ওয়ালপেপার বা ট্রানজিশন ইফেক্টও ব্যাটারির উপর প্রভাব ফেলে।

কী করবেন?

মোবাইলের চার্জ ধরে রাখতে হলে অপ্রয়োজনীয় অ্যাপ বন্ধ রাখা, স্ক্রিনের উজ্জ্বলতা কমিয়ে ব্যবহার করা, সফটওয়্যার আপডেট রাখা এবং প্রয়োজন ছাড়া লোকেশন বন্ধ রাখার অভ্যাস গড়ে তুলুন। ফোনকে যতটুকু সম্ভব হালকা রাখলেই ব্যাটারির আয়ু বাড়বে এবং চার্জ দ্রুত শেষ হওয়ার সমস্যা অনেকটাই কমে যাবে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

কদমতলীতে আড়াই লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ২

মোবাইলের চার্জ দ্রুত শেষ হচ্ছে? হতে পারে এই ৫টি কারণ

আপডেটের সময়: ১১:১৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫