
জুয়েল রানাবিশেষ প্রতিনিধি,বালিয়াকান্দি: রাজবাড়ীর বালিয়াকান্দিতে নবী করিম (সা.) সম্পর্কে কটূক্তির অভিযোগে স্থানীয় জনতা ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের কমিউনিটি মেডিকেল অফিসার (অবঃ) ডা. আহম্মদ আলীকে গণপিটুনীর শিকার হতে হয়েছে। রবিবার দুপুর ১২ টার দিকে উপজেলার নবাবপুর ইউনিয়নের বেরুলী বাজার ফুটবল মাঠের নিকট এই ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ডা. আহম্মদ আলী রবিবার সকালে বেরুলী বাজারে একটি চায়ের দোকানে নবী করিম (সা.) সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেন। এই মন্তব্যটি এলাকায় দ্রুত ছড়িয়ে পড়ার পর উত্তেজিত জনতা তাকে আটক করে এবং গণপিটুনি দেয়।
বালিয়াকান্দি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাওলানা শিক্ষক ও রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর নেতা জানান, “নবী (সা.) কে নিয়ে সকালে একটি চায়ের দোকানে ডা. আহম্মদ আলী কটূক্তি করেন। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা তাকে এলোপাথারী ভাবে মারধর করে। পরে পুলিশ, সেনাবাহিনী সহায়তায় সেনাবাহিনী তাকে ও তার ছেলেকে রাজবাড়ীতে নিয়ে যায়। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।”
বালিয়াকান্দি থানার অফিসার মোঃ জামাল উদ্দিন জানান, “পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। জনরোষের হাত থেকে রক্ষা করতে তাকে ও তার ছেলেকে চিকিৎসার জন্য নিয়ে আনা হয়েছে। পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।”
প্রতিবেদকের নাম 



















