Dhaka ০৮:০৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চিকিৎসাকেন্দ্রে ‘স্যার’ না বলে ‘ভাই’ ডাকায় চিকিৎসাসেবা না দেওয়ার অভিযোগ ঠাকুরগাঁওয়ে ৪ লাখ টাকার অবৈধ সার জব্দ, চালক ও হেলপারকে জরিমানা দায়িত্বশীলদের দক্ষতা বাড়াতে ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের কর্মশালা অনুষ্ঠিত সুনামগঞ্জের শান্তিগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রামুতে কাভার্ড ভ্যান-সিএনজি সংঘর্ষে উখিয়ার দুই বোনসহ নিহত ৩ হাওরের শিক্ষায় যুগান্তকারী বদল, আসছে নতুন পরিকল্পনা নরসিংদীর মাধবদী হাটে কোটি টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস, ৩ জনের জরিমানা কদমতলীতে আড়াই লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ২ কাফরুলে যুবদল কর্মী হত্যা, ৭ জন গ্রেফতার নরসিংদীতে বাসে অভিযান, দেড় হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তার

রৌমারীতে সূর্যের দেখা নেই দুদিন, বৃষ্টির মতো পড়ছে কুয়াশা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৩১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫
  • ২৬৮ সময় দেখুন
print news

মোঃ সাহের আলী,কুড়িগ্রাম (রৌমারী) প্রতিনিধি:
শীতে কাহিল হয়ে পড়েছে কুড়িগ্রামের রৌমারী উপজেলার মানুষ। গত ২৪ ঘন্টায় তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেলেও কমেনি শীতের তীব্রতা। কুয়াশার সাথে হিমেল বাতাসে শীতকষ্টে পড়েছে মানুষজন। তবে গত দু’দিন ধরে দেখা মিলছে না সূর্যেরও। গতকাল বৃহস্পতিবরি সকাল ৯ টায় এ উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অবহাওয়া অফিস।

কনেকনে ঠান্ডায় শীত কষ্টে পড়েছে এ উপজেলার হতদরিদ্র, ছিন্নমূল ও স্বল্প আয়ের শ্রমিজীবি মানুষেরা। জরুরী প্রয়োজন ছাড়া লোকজন ঘর থেকে বাইরে বের হচ্ছেন না। দিনের বেলা সূর্যের উত্তাপ না থাকায় হিমেল বাতাসে কনকনে ঠান্ডায় জবুথবু হয়ে পড়েছে এ উপজেলা।

রৌমারী সদর ইউনিয়নের গাড়ি চালক জাহাঙ্গীর আলী বলেন, দুইদিন থাইকা সূর্যের দেখা নাই। কামাই রোজগার নাই। খুব ঠান্ডা, গাড়ি চালান যায় না। বৃষ্টির মতো কুয়াশা পড়ছে, পরিবার নিয়ে খুব কষ্টে আছি আমরা।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মবর্তা শামসুদ্দিন বলেন, এ উপজেলায় শীত নিবারনে জন্য এক হাজার কম্বল বরাদ্দ দিয়েছে কুড়িগ্রাম জেলা প্রশাসন। তার মধ্যে ৮শ কম্বল বিতরণ করা হয়েছে। বাকি ৩শ কম্বল বিতারণ চলমান রয়েছে।

কুড়িগ্রাম আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, গত দেড় মাস ধরে এই অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রী সেলসিয়াসে উঠানামা করছে। এ মাসেই ২-৩টি শৈত্য প্রবাহ এ জেলার উপর দিয়ে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার কাজী আনিসুল ইসলাম বলেন, ঘনকুয়াশায় এ উপজেলার হতদরিদ্র, ছিন্নমূল ও স্বল্প আয়ের শ্রমিজীবি মানুষের সকল কার্যক্রম এস্থবির হয়ে পড়েছে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

চিকিৎসাকেন্দ্রে ‘স্যার’ না বলে ‘ভাই’ ডাকায় চিকিৎসাসেবা না দেওয়ার অভিযোগ

রৌমারীতে সূর্যের দেখা নেই দুদিন, বৃষ্টির মতো পড়ছে কুয়াশা

আপডেটের সময়: ০৮:৩১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫