
মোঃশিহাব উদ্দিন টোকন,নাটোর জেলা প্রতিনিধি★ নাটোরের লালপুরে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দলীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৩০ মে) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারন সহ লালপুর উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বিভিন্ন মসজিদে বাদ জুম্মা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও তবারক বিতরণ করা হয়।
উপজেলার দক্ষিণ লালপুর মধ্যপাড়া জামে মসজিদে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, লালপুর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান মুক্তি, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু রায়হান।
এব্যাপারে লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুনার রশীদ পাপ্পু জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দলীয় কর্মসূচি স্থগিত করা হলেও লালপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী উপলক্ষে বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়েছে। পরবর্তী সময়ে বড় পরিসরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হবে।
প্রতিবেদকের নাম 



















