Dhaka ১১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নরসিংদীর মাধবদীতে চাঞ্চল্যকর খুন ও ডাকাতির রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৭ সুনামগঞ্জের ধোপাজান চলতি নদী রক্ষায় মানববন্ধন: অবৈধ বালু লুটপাট বন্ধ ও ইজারার দাবি ব্রাহ্মণবাড়িয়ায় মাদক কারবারিদের বাড়িতে লাল চিহ্ন দেওয়ার হুঁশিয়ারি জেলা পুলিশের ইউপি নির্বাচন, চেয়ারম্যান পদে আলোচনায় সিরাজগঞ্জের জামায়াত নেতা বুলবুল আহমাদ জুলাই অভ্যুত্থানে আহত আফজল হুসাইনের মানবসেবার স্বীকৃতি ও সরকারি চাকরির দাবি কালিয়াকৈরে উচ্ছেদ অভিযানের দুই বছর না পেরুতেই ফের বনভূমি দখল, উল্টো সাংবাদিকদের হুমকি বিএমএসএফ কক্সবাজার জেলা কমিটি গঠন: সভাপতি জসিম উদ্দিন, সম্পাদক নাজিম উদ্দীন নরসিংদীর পলাশে সরকারি সেবার মানোন্নয়নে জেলা প্রশাসকের বিশেষ দিকনির্দেশনা ঠাকুরগাঁওকে মাদকমুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর উত্তরা পশ্চিম থানার অভিযান, ১১ আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেফতার ৬

লালমনিরহাটে চোরাই মোটরসাইকেল সহ আটক ১ জন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:২৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
  • ১৮২ সময় দেখুন
print news

মো:সাদেকুল ইসলাম,লালমনিরহাট জেলা প্রতিনিধি: র‌্যাব-১৩ এর অধীনস্থ ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২, নীলফামারীর একটি আভিযানিক দল সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে ১৫ এপ্রিল লালমনিরহাট জেলার সদর থানাধীন পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বালাটারী মৌজাস্থ শিশু পার্ক সংলগ্ন শহীদ মিনারের সামনে পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে।

অভিযানে লাল-কালো রঙের একটি বাজাজ পালসার ১৫০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয় এবং চোরাকারবারি ময়নুল হক ওরফে তৌয়ব (২৬), পিতা—ইসলাম নবী, সাং—সাদেক নগর, থানা—লালমনিরহাট সদর, জেলা—লালমনিরহাটকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামি জানায়, সে দীর্ঘদিন ধরে চোরাচালান ব্যবসার সঙ্গে জড়িত। সে ভারত থেকে মোটরসাইকেল চোরাই পথে এনে বাংলাদেশে বিক্রির উদ্দেশ্যে আনায়ন করে এবং তা ভুয়া নম্বরপ্লেট খোদাই করে জালিয়াতির মাধ্যমে ব্যবহার করে আসছে।

ধৃত আসামির বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর ২৫বি(১)(বি) এবং দণ্ডবিধি ১৮৬০ এর ৪২০/২৬৫/২৭১ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত মোটরসাইকেলটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

“বাংলাদেশ আমার অহংকার”—এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) হত্যা, ধর্ষণ, রাহাজানি ও অন্যান্য গুরুতর সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

নরসিংদীর মাধবদীতে চাঞ্চল্যকর খুন ও ডাকাতির রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৭

লালমনিরহাটে চোরাই মোটরসাইকেল সহ আটক ১ জন

আপডেটের সময়: ০৯:২৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫