Dhaka ১১:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চিকিৎসাকেন্দ্রে ‘স্যার’ না বলে ‘ভাই’ ডাকায় চিকিৎসাসেবা না দেওয়ার অভিযোগ ঠাকুরগাঁওয়ে ৪ লাখ টাকার অবৈধ সার জব্দ, চালক ও হেলপারকে জরিমানা দায়িত্বশীলদের দক্ষতা বাড়াতে ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের কর্মশালা অনুষ্ঠিত সুনামগঞ্জের শান্তিগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রামুতে কাভার্ড ভ্যান-সিএনজি সংঘর্ষে উখিয়ার দুই বোনসহ নিহত ৩ হাওরের শিক্ষায় যুগান্তকারী বদল, আসছে নতুন পরিকল্পনা নরসিংদীর মাধবদী হাটে কোটি টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস, ৩ জনের জরিমানা কদমতলীতে আড়াই লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ২ কাফরুলে যুবদল কর্মী হত্যা, ৭ জন গ্রেফতার নরসিংদীতে বাসে অভিযান, দেড় হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তার

শেখ হাসিনার পতনের জমি তৈরি করেছে বিএনপি: রিজভী”

print news

আল-আমিন- নরসিংদী জেলা প্রতিনিধি◾

বিএনপির তৈরি করা জমিতে ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনাকে অবশেষে পালাতে হয়েছে”—এমন মন্তব্য করে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন আলোড়ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

শনিবার (১৭ মে) বিকেলে নরসিংদীর মনোহরদী উপজেলার হাতিরদিয়া ছাদত আলী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট–এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “বিগত ১৫ বছর ধরে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা অক্লান্ত পরিশ্রম ও আত্মত্যাগের মাধ্যমে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই চালিয়ে গেছেন। সেই সংগ্রামের ফসলই হচ্ছে সম্প্রতি ছাত্র-জনতার জুলাই-আগস্টের অভ্যুত্থান, যার রক্তাক্ত ধারা দিয়েই শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল।
ফুটবল টুর্নামেন্টের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।
এছাড়াও উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহি, কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, আরাফাত রহমান কোকোর স্মৃতিতে আয়োজিত এই ফুটবল টুর্নামেন্ট স্থানীয় যুবসমাজের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

চিকিৎসাকেন্দ্রে ‘স্যার’ না বলে ‘ভাই’ ডাকায় চিকিৎসাসেবা না দেওয়ার অভিযোগ

শেখ হাসিনার পতনের জমি তৈরি করেছে বিএনপি: রিজভী”

আপডেটের সময়: ০২:৩৮:০৮ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫