Dhaka ০৯:৪১ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
লালমনিরহাটে জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জামায়াতের গণমিছিল অনুষ্ঠিত ছয় মাসে বিএনপি দলীয়করণ ও চাঁদাবাজিতে জড়িয়েছে: ব্রাহ্মণবাড়িয়ায় ডা. মাহমুদা মিতু খুলনা দাকোপে শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ গাছ বিতরণ নরসিংদীতে বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশনের জেলা কমিটি ঘোষণা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত বাণিজ্য মন্ত্রণালয়ের কমিটির সভাপতি শ্যামলকে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা রাজধানীর ভাটারা এলাকায় বিদেশি পিস্তল ও ২৫ চোরাই মোবাইলসহ ছিনতাইকারী গ্রেফতার ট্রলি ব্যাগে ৭৬ কেজি গাঁজা পাচার: র‍্যাবের হাতে আটক ২ সুনামগঞ্জে কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ: ১২ ঘণ্টার মধ্যে আসামি গ্রেফতার সাভারে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মশাল মিছিল থেকে ৯ নেতাকর্মী আটক, মামলা দায়ের সুনামগঞ্জের সুরমা নদী থেকে গলায় গামছা পেঁচানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

নরসিংদীতে শীর্ষ সন্ত্রাসী সাখাওয়াতসহ গ্রেফতার ২৮

55 / 100 SEO Score
print news

নরসিংদী জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সাঁড়াশি অভিযানে ১১ মামলার তালিকাভুক্ত এক শীর্ষ সন্ত্রাসীসহ মোট ২৮ জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। জেলার মনোহরদী ও রায়পুরা উপজেলায় পরিচালিত পৃথক এসব অভিযানে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং এক মাদক কারবারিকে ১০ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

পুলিশ জানিয়েছে, জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ ও মাদকের বিস্তার রোধে এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

রায়পুরা থানা পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান চালিয়ে এলাকার চিহ্নিত ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মো. সাখাওয়াত হোসেনকে (৩৫) গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে হত্যা, মাদক ও নারী নির্যাতনসহ নরসিংদী সদর ও রায়পুরা থানায় মোট ১১টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকের কারবার চালিয়ে আসছিলেন বলে পুলিশ জানিয়েছে।

এছাড়া রায়পুরার চরসুবুদ্ধি দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ মো. নিশাত মিয়া (১৯) ও মো. হাবিব মিয়া (২১) নামের দুই তরুণকে আটক করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে রায়পুরা থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

মনোহরদী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হিন্দুপাড়ায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে রাজিব চন্দ্র দে (৩৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। অপরাধের গুরুত্ব বিবেচনা করে সেখানে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

অন্যদিকে, মনোহরদী থানার আরেকটি দল উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের বগাদি উত্তরপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবাসহ আল মামুন খন্দকার (৪৪) ও কাউছার মিয়াকে (৩৫) আটক করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মনোহরদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক একটি মামলা রুজু করা হয়েছে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

লালমনিরহাটে জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জামায়াতের গণমিছিল অনুষ্ঠিত

নরসিংদীতে শীর্ষ সন্ত্রাসী সাখাওয়াতসহ গ্রেফতার ২৮

আপডেটের সময়: ০৫:৫৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬