Dhaka ১২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চিকিৎসাকেন্দ্রে ‘স্যার’ না বলে ‘ভাই’ ডাকায় চিকিৎসাসেবা না দেওয়ার অভিযোগ ঠাকুরগাঁওয়ে ৪ লাখ টাকার অবৈধ সার জব্দ, চালক ও হেলপারকে জরিমানা দায়িত্বশীলদের দক্ষতা বাড়াতে ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের কর্মশালা অনুষ্ঠিত সুনামগঞ্জের শান্তিগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রামুতে কাভার্ড ভ্যান-সিএনজি সংঘর্ষে উখিয়ার দুই বোনসহ নিহত ৩ হাওরের শিক্ষায় যুগান্তকারী বদল, আসছে নতুন পরিকল্পনা নরসিংদীর মাধবদী হাটে কোটি টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস, ৩ জনের জরিমানা কদমতলীতে আড়াই লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ২ কাফরুলে যুবদল কর্মী হত্যা, ৭ জন গ্রেফতার নরসিংদীতে বাসে অভিযান, দেড় হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তার

সাংবাদিক খোরশেদ আলমের ওপর হামলার প্রধান আসামী গ্রেফতার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৩:৫১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
  • ৫২৯ সময় দেখুন
print news

◼️মো: রিয়াজ–শেরপুর জেলা

ঝিনাইগাতী, শেরপুর–দৈনিক ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি মো. খোরশেদ আলমের ওপর হামলার প্রধান আসামী গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল প্রধান আসামী মো. রাসেল মিয়াকে (৩৫) গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত রাসেল দীর্ঘদিন ধরে ঝিনাইগাতী এলাকায় মাদক ও চোরাকারবারি চক্রের সঙ্গে সম্পৃক্ত এবং নিজের নেতৃত্বে ‘রাসেল বাহিনী’ নামের সন্ত্রাসী গোষ্ঠী পরিচালনা করছিলেন। পুলিশের অনুসন্ধানে জানা যায়, তার বিরুদ্ধে সাংবাদিক খোরশেদ আলমের ওপর হামলার পাশাপাশি একাধিক মামলা ও ওয়ারেন্ট রয়েছে।

ওসি মো. আল আমিন জানান, গ্রেপ্তারকৃত রাসেলের নিকট থেকে ৩০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় পূর্বে আরও তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং সব আসামিকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচারের আওতায় আনা হবে।

সাংবাদিক খোরশেদ আলম দীর্ঘদিন ধরে স্থানীয় সন্ত্রাসী চক্রের নানা অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ করে আসছিলেন। হামলায় তিনি গুরুতর আহত অবস্থায় শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার কার্যক্রম অব্যাহত থাকবে এবং সন্ত্রাসী চক্রের অন্য সদস্যদেরও শীঘ্রই আইনের আওতায় আনা হবে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

চিকিৎসাকেন্দ্রে ‘স্যার’ না বলে ‘ভাই’ ডাকায় চিকিৎসাসেবা না দেওয়ার অভিযোগ

সাংবাদিক খোরশেদ আলমের ওপর হামলার প্রধান আসামী গ্রেফতার

আপডেটের সময়: ০৩:৫১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫