Dhaka ০৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
উত্তরা পশ্চিম থানার অভিযান, ১১ আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেফতার ৬ সুনামগঞ্জের জগন্নাথপুরে সেলিম হত্যা মামলার প্রধান আসামিসহ ৮ জন পঞ্চগড় থেকে গ্রেফতার চিকিৎসাকেন্দ্রে ‘স্যার’ না বলে ‘ভাই’ ডাকায় চিকিৎসাসেবা না দেওয়ার অভিযোগ ঠাকুরগাঁওয়ে ৪ লাখ টাকার অবৈধ সার জব্দ, চালক ও হেলপারকে জরিমানা দায়িত্বশীলদের দক্ষতা বাড়াতে ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের কর্মশালা অনুষ্ঠিত সুনামগঞ্জের শান্তিগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রামুতে কাভার্ড ভ্যান-সিএনজি সংঘর্ষে উখিয়ার দুই বোনসহ নিহত ৩ হাওরের শিক্ষায় যুগান্তকারী বদল, আসছে নতুন পরিকল্পনা নরসিংদীর মাধবদী হাটে কোটি টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস, ৩ জনের জরিমানা কদমতলীতে আড়াই লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ২

২৫ দিন ধরে নিখোঁজ লক্ষ্মীপুরের কলেজ ছাত্রী: অপেক্ষায় কাঁদছে পরিবার

print news

আরিফুর রহমান তীব্র -লক্ষ্মীপুর সদর◾

লক্ষ্মীপুরে আরাফাত সুলতানা দিনা (২৪) নামের এক কলেজছাত্রী ২৫ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তার কোনো সন্ধান না পাওয়ায় উৎকণ্ঠায় দিন কাটছে পরিবার-পরিজনের। মেয়েকে ফিরে পেতে প্রশাসন ও সংশ্লিষ্ট মহলের সহযোগিতা চেয়েছেন স্বজনরা।

আরাফাত সুলতানা দিনা লক্ষ্মীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাংবাদিক মরহুম দস্তগীর আলম চৌধুরীর কন্যা। তবে বাবার মৃত্যুর পর মা ও নানীর সঙ্গে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মমতাজ ভিলায় বসবাস করতেন। তিনি লক্ষ্মীপুর সরকারি কলেজের স্নাতক শ্রেণির শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি বিবাহিতও ছিলেন তিনি।

পরিবার সূত্রে জানা গেছে, গত ২৫ মে বিকালে দিনা তার নানার বাড়ি থেকে বাবার বাড়িতে যাওয়ার কথা বলে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ। সম্ভাব্য সকল স্থানে খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। নিখোঁজের ঘটনায় তার ভাই আহাদুল ইসলাম আকাশ ২৮ মে লক্ষ্মীপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

মেয়ের সন্ধান না পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন দিনার মা হোসনে আরা পারভীন ও নানী মমতাজ বেগম। একমাত্র মেয়ের অনিশ্চিত ভাগ্য নিয়ে দিশেহারা তারা। দ্রুত দিনাকে উদ্ধার করে নিরাপদে ঘরে ফেরাতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

নিখোঁজ আরাফাত সুলতানা দিনা সম্পর্কে যদি কেউ কোনো তথ্য পান, তাহলে নিকটস্থ থানায় অথবা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

উত্তরা পশ্চিম থানার অভিযান, ১১ আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেফতার ৬

২৫ দিন ধরে নিখোঁজ লক্ষ্মীপুরের কলেজ ছাত্রী: অপেক্ষায় কাঁদছে পরিবার

আপডেটের সময়: ০৪:৪৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫