Dhaka ১০:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চিকিৎসাকেন্দ্রে ‘স্যার’ না বলে ‘ভাই’ ডাকায় চিকিৎসাসেবা না দেওয়ার অভিযোগ ঠাকুরগাঁওয়ে ৪ লাখ টাকার অবৈধ সার জব্দ, চালক ও হেলপারকে জরিমানা দায়িত্বশীলদের দক্ষতা বাড়াতে ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের কর্মশালা অনুষ্ঠিত সুনামগঞ্জের শান্তিগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রামুতে কাভার্ড ভ্যান-সিএনজি সংঘর্ষে উখিয়ার দুই বোনসহ নিহত ৩ হাওরের শিক্ষায় যুগান্তকারী বদল, আসছে নতুন পরিকল্পনা নরসিংদীর মাধবদী হাটে কোটি টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস, ৩ জনের জরিমানা কদমতলীতে আড়াই লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ২ কাফরুলে যুবদল কর্মী হত্যা, ৭ জন গ্রেফতার নরসিংদীতে বাসে অভিযান, দেড় হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তার

৬০ কেজি গাঁজাসহ পিকআপ ভ্যান জব্দ, গ্রেপ্তার ২

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:৩৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • ১৮৮ সময় দেখুন
print news

আল আমিন–নরসিংদী◼️

নরসিংদীর মাধবদী থানা পুলিশ সাঁড়াশি অভিযানে ৬০ কেজি গাঁজাসহ একটি পিকআপ ভ্যান জব্দ করেছে। অভিযানে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (১০ জুলাই) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মাধবদী থানাধীন খনমর্দী এলাকার বায়তুল আমান জামে মসজিদের পশ্চিম পাশে ভোর ৪টা ৩০ মিনিটে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা একটি নীল-হলুদ রঙের পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ন-১৬-৯৮৪৭) আটক করা হয়। তল্লাশিকালে গাড়ির বডির নিচে তৈরি একটি গোপন চেম্বার থেকে অভিনব পদ্ধতিতে লুকানো মোট ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ সময় গাঁজা পাচারের দায়ে গাড়িচালকসহ দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের নাম-পরিচয় যাচাই করে আইনগত ব্যবস্থা গ্রহণ চলছে।

অভিযানটি পরিচালনা করেন মাধবদী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে এসআই মোহাম্মদ আল আমিন, এসআই মোঃ জসিম উদ্দিন এবং এএসআই মোঃ সাজ্জাদ হোসেন।

মাধবদী থানার ওসি মোঃ নজরুল ইসলাম জানান, উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য কয়েক লক্ষ টাকা। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আটক ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও জানান, মাদক নির্মূলে পুলিশের অভিযান আরও জোরদার করা হবে।

মাদকের বিরুদ্ধে পুলিশের এমন অভিযান সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফেরাতে শুরু করেছে। স্থানীয়রা এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

চিকিৎসাকেন্দ্রে ‘স্যার’ না বলে ‘ভাই’ ডাকায় চিকিৎসাসেবা না দেওয়ার অভিযোগ

৬০ কেজি গাঁজাসহ পিকআপ ভ্যান জব্দ, গ্রেপ্তার ২

আপডেটের সময়: ০৪:৩৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫