Dhaka ০৯:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চিকিৎসাকেন্দ্রে ‘স্যার’ না বলে ‘ভাই’ ডাকায় চিকিৎসাসেবা না দেওয়ার অভিযোগ ঠাকুরগাঁওয়ে ৪ লাখ টাকার অবৈধ সার জব্দ, চালক ও হেলপারকে জরিমানা দায়িত্বশীলদের দক্ষতা বাড়াতে ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের কর্মশালা অনুষ্ঠিত সুনামগঞ্জের শান্তিগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রামুতে কাভার্ড ভ্যান-সিএনজি সংঘর্ষে উখিয়ার দুই বোনসহ নিহত ৩ হাওরের শিক্ষায় যুগান্তকারী বদল, আসছে নতুন পরিকল্পনা নরসিংদীর মাধবদী হাটে কোটি টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস, ৩ জনের জরিমানা কদমতলীতে আড়াই লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ২ কাফরুলে যুবদল কর্মী হত্যা, ৭ জন গ্রেফতার নরসিংদীতে বাসে অভিযান, দেড় হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তার

সৌদি আরবে বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

print news

আর এম লোটাস- সৌদি আরব◾

সৌদি আরবের পূর্বাঞ্চলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বগুড়া জেলা প্রবাসী ফোরামের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। রিয়াদের একটি রেস্টুরেন্টে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত এই কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফিরোজ আহমেদ নয়ন এবং সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন ফরিদ মিয়া। ৩১ সদস্যবিশিষ্ট এই আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে থানা ও ইউনিটভিত্তিক প্রতিনিধি সমন্বয়ে, যারা দীর্ঘদিন ধরে প্রবাসে দলের সাংগঠনিক কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত।

কমিটির অনুমোদন দিয়েছেন সৌদি পূর্বাঞ্চল বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মীজানুর রহমান ইমরান এবং সভাপতির স্বাক্ষর করেন সৌদি পূর্বাঞ্চল বিএনপির সভাপতি ড. গোলাম হাসনাইন সোহান।

নবনির্বাচিত নেতৃবৃন্দ জানান, এ কমিটি প্রবাসে দলের কার্যক্রমকে গতিশীল করতে এবং বিএনপির রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে প্রবাসী বগুড়াবাসীর শক্তিশালী অংশগ্রহণ নিশ্চিত করতে বদ্ধপরিকর। সেই সঙ্গে দলীয় ঐক্য, গণতন্ত্রের চর্চা ও সাংগঠনিক দৃঢ়তা বজায় রেখে সকল কার্যক্রম পরিচালনা করা হবে বলেও তারা জানান।

উল্লেখ্য, সৌদি আরবের বিভিন্ন শহরে অবস্থানরত বগুড়ার প্রবাসীরা এই কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন। তাঁদের প্রত্যাশা, নতুন কমিটি প্রবাসী বিএনপিকে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ইতিবাচক ভূমিকা রাখবে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

চিকিৎসাকেন্দ্রে ‘স্যার’ না বলে ‘ভাই’ ডাকায় চিকিৎসাসেবা না দেওয়ার অভিযোগ

সৌদি আরবে বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

আপডেটের সময়: ০৫:২৪:৫০ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫