Dhaka ০৯:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চিকিৎসাকেন্দ্রে ‘স্যার’ না বলে ‘ভাই’ ডাকায় চিকিৎসাসেবা না দেওয়ার অভিযোগ ঠাকুরগাঁওয়ে ৪ লাখ টাকার অবৈধ সার জব্দ, চালক ও হেলপারকে জরিমানা দায়িত্বশীলদের দক্ষতা বাড়াতে ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের কর্মশালা অনুষ্ঠিত সুনামগঞ্জের শান্তিগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রামুতে কাভার্ড ভ্যান-সিএনজি সংঘর্ষে উখিয়ার দুই বোনসহ নিহত ৩ হাওরের শিক্ষায় যুগান্তকারী বদল, আসছে নতুন পরিকল্পনা নরসিংদীর মাধবদী হাটে কোটি টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস, ৩ জনের জরিমানা কদমতলীতে আড়াই লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ২ কাফরুলে যুবদল কর্মী হত্যা, ৭ জন গ্রেফতার নরসিংদীতে বাসে অভিযান, দেড় হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তার

দিল্লিতে ই- চাজিং স্টেশনে বিধ্বংসী আ*গুন ঝলসে ২ জন নিহত

print news

সুজন চক্রবর্তী- ভারত সংবাদদাতা◾

রবিবার (২৫ মে) সকালে ভারতের রাজধানী দিল্লির শাহদরা এলাকার একটি ই- চাজিং স্টেশনে ভয়াবহ আগুন। সেই আগুনে ঝলসে মৃত্যু হয়েছে ২ যুবকের। আহত হয়েছেন ৪ জন। পুলিশ ও দমকলবাহিনী সূত্রে প্রকাশ, রবিবার (২৫ মে ) সকালে হঠাৎ চাজিং স্টেশনটিতে আগুন লাগে যায়। মুহূর্তের মধ‍্যে ছড়িয়ে পড়ে আগুন। কালো ধোয়ায় ঢেকে যায় গোটা এলাকা। ঘটনাস্থলে পৌঁছে দমকলের ৫টি ইঞ্জিন। প্রায় ২ ঘন্টার অভিযান চালিয়ে নিয়ন্ত্রণে আসে আগুন। ঘটনার সময় স্টেশনটির ভিতরেই ঘুমাচ্ছিলেন ২ যুবক। আগুনে ঝলসে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়েছে। মৃতদের নাম যথাক্রমে, ব্রিজেশ (১৯) এবং মণিরম (১৮)। তাঁরা মধ‍্যপ্রদেশের বাসিন্দা। কি কারণে এই আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্টসার্কিট থেকেই এই অগ্নিকান্ডের সূত্রপাত। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ মর্মান্তিক ঘটনাকে কেন্দ্রে করে এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

চিকিৎসাকেন্দ্রে ‘স্যার’ না বলে ‘ভাই’ ডাকায় চিকিৎসাসেবা না দেওয়ার অভিযোগ

দিল্লিতে ই- চাজিং স্টেশনে বিধ্বংসী আ*গুন ঝলসে ২ জন নিহত

আপডেটের সময়: ০৬:৩৯:১৯ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫