Dhaka ০১:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নরসিংদীর মাধবদীতে চাঞ্চল্যকর খুন ও ডাকাতির রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৭ সুনামগঞ্জের ধোপাজান চলতি নদী রক্ষায় মানববন্ধন: অবৈধ বালু লুটপাট বন্ধ ও ইজারার দাবি ব্রাহ্মণবাড়িয়ায় মাদক কারবারিদের বাড়িতে লাল চিহ্ন দেওয়ার হুঁশিয়ারি জেলা পুলিশের ইউপি নির্বাচন, চেয়ারম্যান পদে আলোচনায় সিরাজগঞ্জের জামায়াত নেতা বুলবুল আহমাদ জুলাই অভ্যুত্থানে আহত আফজল হুসাইনের মানবসেবার স্বীকৃতি ও সরকারি চাকরির দাবি কালিয়াকৈরে উচ্ছেদ অভিযানের দুই বছর না পেরুতেই ফের বনভূমি দখল, উল্টো সাংবাদিকদের হুমকি বিএমএসএফ কক্সবাজার জেলা কমিটি গঠন: সভাপতি জসিম উদ্দিন, সম্পাদক নাজিম উদ্দীন নরসিংদীর পলাশে সরকারি সেবার মানোন্নয়নে জেলা প্রশাসকের বিশেষ দিকনির্দেশনা ঠাকুরগাঁওকে মাদকমুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর উত্তরা পশ্চিম থানার অভিযান, ১১ আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেফতার ৬

বগুড়া শাহজাহানপুরে হাফ ডজন মামলার আসামি আকাশ বার্মিজ চাকুসহ গ্রেফতার

print news

মোঃ হারুন অর রশিদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শাহজাহানপুর উপজেলায় ছিনতাইয়ের সময় অস্ত্রসহ আকাশ সরকার (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তিনি মালগ্রাম চাপড়পাড়া এলাকার মো. জাহিদুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে একাধিক হত্যা, অস্ত্র ও দস্যুতাসহ অর্ধডজন মামলা বিচারাধীন রয়েছে।

গত ৮ জুন রাত আনুমানিক ১০টায় জামিলনগর এলাকার রাকিব (২০) ও তার বন্ধু লিটন সাতমাথা থেকে একটি অটোরিকশায় করে মালগ্রাম চাপড়পাড়ায় রওনা হন। পথিমধ্যে শাহজাহানপুর উপজেলার ফুলতলা এলাকায় রিকশা চালক তাদের নামিয়ে দিয়ে চলে যায়। তখনই এক যুবক হঠাৎ সামনে এসে বার্মিজ সুইচ গিয়ার চাকু দিয়ে ভয় দেখিয়ে রাকিবের কাছ থেকে একটি পুরাতন সিলভার রঙের Oppo স্মার্টফোন ছিনিয়ে নেয়।

স্থানীয় লোকজন এগিয়ে এলে ছিনতাইকারী দ্রুত পালিয়ে যায়। পরদিন ভুক্তভোগী রাকিব শাহজাহানপুর থানায় মামলা দায়ের করেন। মামলা নং ১১, তারিখ ৯ জুন ২০২৫, ধারা ৩৯২ (দস্যুতা), পেনাল কোড ১৮৬০।

মামলাটির তদন্তে নামে কৈগাড়ি পুলিশ ফাঁড়ির এসআই (নিঃ) মো. ময়নুল ইসলাম। অভিযানের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত আকাশ সরকারকে ৯ জুন সকাল সাড়ে ৭টার দিকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। তার হেফাজত থেকে ছিনতাইকৃত মোবাইল ফোন ও বার্মিজ চাকুটি জব্দ করে পুলিশ।

জিজ্ঞাসাবাদে আকাশ ঘটনার সত্যতা স্বীকার করেন। এরপর তার বিরুদ্ধে পূর্বের মামলাগুলোর তথ্য যাচাই করে দেখা যায়, তিনি একাধিক মামলার এজাহারনামীয় ও চার্জশিটভুক্ত আসামি।
এর মধ্যে উল্লেখযোগ্য:
বগুড়া সদর থানার মামলা নং-৩ (০১/০৯/২০২৩): অস্ত্র আইনে (ধারা ১৯(f), Arms Act, ১৮৭৮)
মামলা নং-৯৩ (২৮/০৬/২০২২): দস্যুতা প্রস্তুতি, পেনাল কোড ৩৯৯/৪০২
মামলা নং-৫৭ (১৮/১২/২০২১): অস্ত্র আইন
মামলা নং-১৬ ও ১৭ (০৩/০২/২০১৮): অপহরণ, হত্যাচেষ্টা, দস্যুতা, ভয়ভীতি প্রদর্শনসহ একাধিক ধারায়
মামলা নং-২২ (১৪/০৫/২০২০): হত্যা মামলা (ধারা ৩০২/৩৪)

পুলিশ সূত্রে জানা গেছে, আকাশ সরকার একটি সংঘবদ্ধ ছিনতাই ও দস্যুতা চক্রের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে আদালতে বিচারাধীন একাধিক মামলার কার্যক্রম চলমান রয়েছে।

শাহজাহানপুর থানার অফিসার ইনচার্জ জানান, “আকাশ সরকার একজন চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

নরসিংদীর মাধবদীতে চাঞ্চল্যকর খুন ও ডাকাতির রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৭

বগুড়া শাহজাহানপুরে হাফ ডজন মামলার আসামি আকাশ বার্মিজ চাকুসহ গ্রেফতার

আপডেটের সময়: ১০:০০:০২ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫