Dhaka ১১:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নরসিংদীর মাধবদীতে চাঞ্চল্যকর খুন ও ডাকাতির রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৭ সুনামগঞ্জের ধোপাজান চলতি নদী রক্ষায় মানববন্ধন: অবৈধ বালু লুটপাট বন্ধ ও ইজারার দাবি ব্রাহ্মণবাড়িয়ায় মাদক কারবারিদের বাড়িতে লাল চিহ্ন দেওয়ার হুঁশিয়ারি জেলা পুলিশের ইউপি নির্বাচন, চেয়ারম্যান পদে আলোচনায় সিরাজগঞ্জের জামায়াত নেতা বুলবুল আহমাদ জুলাই অভ্যুত্থানে আহত আফজল হুসাইনের মানবসেবার স্বীকৃতি ও সরকারি চাকরির দাবি কালিয়াকৈরে উচ্ছেদ অভিযানের দুই বছর না পেরুতেই ফের বনভূমি দখল, উল্টো সাংবাদিকদের হুমকি বিএমএসএফ কক্সবাজার জেলা কমিটি গঠন: সভাপতি জসিম উদ্দিন, সম্পাদক নাজিম উদ্দীন নরসিংদীর পলাশে সরকারি সেবার মানোন্নয়নে জেলা প্রশাসকের বিশেষ দিকনির্দেশনা ঠাকুরগাঁওকে মাদকমুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর উত্তরা পশ্চিম থানার অভিযান, ১১ আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেফতার ৬

র‍্যাবের অভিযানে যুবলীগ নেতা ‘পিচ্চি শাহীন’সহ গ্রেপ্তার ৪

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:৪৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
  • ৫৫৮ সময় দেখুন
print news

◼️ইসমাইল সরকার–স্টাফ রিপোর্টার

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে দায়েরকৃত একটি হত্যা চেষ্টা মামলার এজাহারভুক্ত চার আসামিকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে পৃথক অভিযানে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-২। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন সাবেক কমিশনার রাজীব ও দুর্ধর্ষ সন্ত্রাসী যোসেফের ঘনিষ্ঠ সহযোগী যুবলীগ নেতা মো. শাহীন কাজী ওরফে পিচ্চি শাহীন (৪০)।

র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) খান আসিফ তপু জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২৪ জুলাই রাতে মোহাম্মদপুর থানার সাত মসজিদ এলাকায় অভিযান চালিয়ে পিচ্চি শাহীনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একটি হত্যা চেষ্টা মামলা রয়েছে।

পরবর্তীতে একাধিক অভিযান চালিয়ে আদাবর থানার মো. গুড্ডু (৩৮), তেজগাঁও থানার মো. শফিকুল ইসলাম (৪৮) ও মোহাম্মদপুর থানার মো. সেলিম (৩২)-কে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে গুড্ডুকে কৃষি মার্কেট এলাকা, শফিকুলকে তেজগাঁও শিল্পাঞ্চল এবং সেলিমকে বসিলা এলাকা থেকে আটক করা হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা যায়,

গুড্ডুর বিরুদ্ধে আদাবর থানায় একটি হত্যা চেষ্টা মামলা,

শফিকুলের বিরুদ্ধে তেজগাঁও থানায় একটি হত্যা চেষ্টা মামলা এবং

সেলিমের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা রয়েছে।

র‌্যাবের দাবি, সাম্প্রতিক সময়ে সরকারবিরোধী ষড়যন্ত্র এবং অস্থিরতা সৃষ্টির পেছনে এই চক্রটি সক্রিয় ছিল। জিজ্ঞাসাবাদে তারা বেআইনি নানা কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

আসামিদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মামলার অন্যান্য পলাতকদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। পাশাপাশি প্রয়োজনীয় আইনি প্রক্রিয়াও চলছে বলে জানিয়েছে র‌্যাব।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

নরসিংদীর মাধবদীতে চাঞ্চল্যকর খুন ও ডাকাতির রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৭

র‍্যাবের অভিযানে যুবলীগ নেতা ‘পিচ্চি শাহীন’সহ গ্রেপ্তার ৪

আপডেটের সময়: ০৪:৪৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫