Dhaka ১১:৪৯ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জুলাই বিপ্লবের চেতনা ধারণ করতে না পারলে রাষ্ট্র সংস্কার সম্ভব নয়: রফিকুল ইসলাম খান খুলনায় বিদেশি পিস্তলসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার মাদকাসক্ত দুই ছেলেকে পুলিশে দিলেন মা, ৬ মাসের কারাদণ্ড কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জেলের জালে মিলল ৬ ফুট লম্বা অজগর ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশার ধাক্কায় অনার্স পড়ুয়া শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরসিংদীতে জগলুল কবির রিটনের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল সুনামগঞ্জের মধ্যনগর সীমান্তে ২২ লাখ টাকার ভারতীয় গরু জব্দ, বিজিবির অভিযান জোরদার ব্রাহ্মণবাড়িয়া পরিবেশ অধিদপ্তরে অভিযান: ফ্যান-লাইট চললেও ৭ জনের ৬ জনই অনুপস্থিত বগুড়া সদরে ডিবির অভিযানে সন্ত্রাসী চক্রের গোপন আস্তানা উচ্ছেদ, অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার ৩ কুড়িগ্রামে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের দাবিতে জামায়াতের গণমিছিল

ছয় মাসে বিএনপি দলীয়করণ ও চাঁদাবাজিতে জড়িয়েছে: ব্রাহ্মণবাড়িয়ায় ডা. মাহমুদা মিতু

50 / 100 SEO Score
print news

ক্ষমতায় আসার মাত্র ছয় মাসের মধ্যেই বিএনপি দলীয়করণ, চাঁদাবাজি ও সন্ত্রাসকে প্রশ্রয় দিচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ও সংসদ সদস্য ডা. মাহমুদা আক্তার মিতু। তিনি বলেছেন, ‘১৭ বছরের মজলুম আজ জালিম হয়ে উঠেছে।’

শনিবার (১ আগস্ট ২০২৬) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের সুরসম্রাট আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এনসিপি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. মাহমুদা আক্তার মিতু বলেন, বিএনপি নির্যাতিত মানুষের দল হিসেবে নিজেদের পরিচয় দিলেও বাস্তবে সেই অবস্থান ধরে রাখতে পারেনি। দলটির সমালোচনা করে তিনি আরও বলেন, ‘মজলুমরা কখনো জালিমের পক্ষে থাকে না। কিন্তু আপনারা আবার জালিম হয়ে উঠেছেন। বিএনপি অন্তত এক বছর ভালো থাকার অভিনয় করতে পারত, কিন্তু তারা ছয় মাসও তা করতে পারেনি। ক্ষমতায় এসেই সবকিছু দলীয়করণ করেছে।’

ছাত্রদলের ভূমিকার সমালোচনা করে এই সংসদ সদস্য বলেন, তারা বেগম খালেদা জিয়ার আদর্শ থেকে সরে এসে সন্ত্রাসনির্ভর সংগঠন গড়ে তুলছে। এছাড়া তারেক রহমানের ‘ঘরে ঘরে চাকরি’ দেওয়ার প্রতিশ্রুতির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘যে চাকরি দেওয়া হয়েছে, সেটি চাঁদাবাজির চাকরি।’

জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে টিকিয়ে রাখার প্রত্যয় ব্যক্ত করে ডা. মিতু বলেন, ‘জুলাই নিয়ে কথা বললেই আমাদের আবেগ কাজ করে। বিএনপি বলে আমরা জুলাই নিয়ে ব্যবসা করছি। কিন্তু শহীদদের স্মৃতি, তাদের প্রতি দায়বদ্ধতা ও আন্দোলনের চেতনাকে ধরে রাখার কাজ চলমান থাকবে।’ তিনি জানান, জুলাইয়ের কাঙ্ক্ষিত চেতনা ধরে রাখতে এনসিপি এবং তাদের রাজনৈতিক মিত্ররা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে।

এনসিপির ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সদস্যসচিব প্রকৌশলী আমিনুল হক চৌধুরীর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন রোকেয়া বেগম এমপি, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ফরিদুল হক এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ প্রমুখ।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

জুলাই বিপ্লবের চেতনা ধারণ করতে না পারলে রাষ্ট্র সংস্কার সম্ভব নয়: রফিকুল ইসলাম খান

ছয় মাসে বিএনপি দলীয়করণ ও চাঁদাবাজিতে জড়িয়েছে: ব্রাহ্মণবাড়িয়ায় ডা. মাহমুদা মিতু

আপডেটের সময়: ০৯:২৭:৩২ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬