Dhaka ০৭:০১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নরসিংদীর মাধবদীতে চাঞ্চল্যকর খুন ও ডাকাতির রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৭ সুনামগঞ্জের ধোপাজান চলতি নদী রক্ষায় মানববন্ধন: অবৈধ বালু লুটপাট বন্ধ ও ইজারার দাবি ব্রাহ্মণবাড়িয়ায় মাদক কারবারিদের বাড়িতে লাল চিহ্ন দেওয়ার হুঁশিয়ারি জেলা পুলিশের ইউপি নির্বাচন, চেয়ারম্যান পদে আলোচনায় সিরাজগঞ্জের জামায়াত নেতা বুলবুল আহমাদ জুলাই অভ্যুত্থানে আহত আফজল হুসাইনের মানবসেবার স্বীকৃতি ও সরকারি চাকরির দাবি কালিয়াকৈরে উচ্ছেদ অভিযানের দুই বছর না পেরুতেই ফের বনভূমি দখল, উল্টো সাংবাদিকদের হুমকি বিএমএসএফ কক্সবাজার জেলা কমিটি গঠন: সভাপতি জসিম উদ্দিন, সম্পাদক নাজিম উদ্দীন নরসিংদীর পলাশে সরকারি সেবার মানোন্নয়নে জেলা প্রশাসকের বিশেষ দিকনির্দেশনা ঠাকুরগাঁওকে মাদকমুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর উত্তরা পশ্চিম থানার অভিযান, ১১ আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেফতার ৬

এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা, গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি

print news

খাইরুল ইসলাম–ডেস্ক রিপোর্ট◼️

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মীদের গাড়িবহরে সড়ক অবরোধ করে হামলার ঘটনা ঘটেছে। বুধবার দুপুর পৌনে ৩টার দিকে গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায়, সরকারি কলেজের সামনে এ হামলা হয়। ঘটনার পর গোপালগঞ্জ শহরে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মীরা সমাবেশ শেষে শহর ত্যাগের সময় সড়ক অবরোধ করে হামলা চালায় ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। হামলার পর পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে নেমেছে পুলিশসহ সেনা সদস্যরাও।

চোখে-মুখে আতঙ্ক নিয়ে শহরের সাধারণ মানুষ দ্রুত নিরাপদ আশ্রয়ে ছুটে যান। ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন। যান চলাচলও বন্ধ হয়ে যায়। শহরের প্রাণকেন্দ্র পৌর পার্ক থেকে লঞ্চঘাট পর্যন্ত এলাকা জুড়ে পড়ে থাকে ভাঙা চেয়ার, আগুনে পোড়া কাঠ ও ছাই।

প্রত্যক্ষদর্শীরা জানান, এনসিপি নেতাদের বহর ওই এলাকা অতিক্রমের চেষ্টা করলে ইট-পাটকেল নিক্ষেপ শুরু হয়। পুলিশ ফাঁকা গুলি, টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছুড়েও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি।

সমাবেশস্থলের মঞ্চ ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয়। শহরজুড়ে থমথমে পরিবেশ বিরাজ করছে। ঘটনার পরপরই জরুরি ভিত্তিতে ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন, যেটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

পুলিশ বলছে, হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। meanwhile, পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে রয়েছে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

নরসিংদীর মাধবদীতে চাঞ্চল্যকর খুন ও ডাকাতির রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৭

এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা, গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি

আপডেটের সময়: ০৪:২৩:১১ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫