Dhaka ০৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জেলের জালে মিলল ৬ ফুট লম্বা অজগর ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশার ধাক্কায় অনার্স পড়ুয়া শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরসিংদীতে জগলুল কবির রিটনের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল সুনামগঞ্জের মধ্যনগর সীমান্তে ২২ লাখ টাকার ভারতীয় গরু জব্দ, বিজিবির অভিযান জোরদার ব্রাহ্মণবাড়িয়া পরিবেশ অধিদপ্তরে অভিযান: ফ্যান-লাইট চললেও ৭ জনের ৬ জনই অনুপস্থিত বগুড়া সদরে ডিবির অভিযানে সন্ত্রাসী চক্রের গোপন আস্তানা উচ্ছেদ, অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার ৩ কুড়িগ্রামে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের দাবিতে জামায়াতের গণমিছিল নরসিংদীর মাধবদীতে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার সুনামগঞ্জে নারী ফুটবলার বনফুল বেগমকে হেনস্তা: এজাহারভুক্ত দুই আসামি গ্রেপ্তার লালমনিরহাটে জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জামায়াতের গণমিছিল অনুষ্ঠিত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জেলের জালে মিলল ৬ ফুট লম্বা অজগর

55 / 100 SEO Score
print news

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে একটি বিল থেকে প্রায় ছয় ফুট লম্বা একটি বার্মিজ অজগর উদ্ধার করেছে পুলিশ। পরে বন বিভাগের মাধ্যমে সাপটিকে নিরাপদ আশ্রয়ে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার (২ আগস্ট) উপজেলার ছিট পাইকেরছড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের একটি বিলে মাছ ধরার সময় স্থানীয় জেলেদের জালে অজগরটি আটকা পড়ে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং জেলের জাল থেকে অক্ষত অবস্থায় সাপটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

থানায় প্রাথমিক হেফাজতে রাখার পর ভূরুঙ্গামারী উপজেলা বন কর্মকর্তা সেকেন্দার আলীর সহযোগিতায় অজগরটি কুড়িগ্রাম জেলা বন কার্যালয়ে পাঠানো হয়। সেখান থেকে পরবর্তী প্রক্রিয়ার অংশ হিসেবে রংপুর বিভাগীয় বন অফিসে হস্তান্তর করে সাপটিকে উপযোগী প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

উদ্ধার অভিযানের বিষয়ে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, কিছুদিন আগে দুধকুমার নদে ভারত থেকে উজানের পাহাড়ি ঢল নেমেছিল। ধারণা করা হচ্ছে, ভারতের আসামের কোনো পাহাড়ি এলাকা বা বনাঞ্চল থেকে প্রবল স্রোতে ভেসে এসে অজগরটি এই বিলের পানিতে আটকা পড়েছে। এ ধরনের বন্য প্রাণী লোকালয়ে চলে এলে বা কোথাও আটকা পড়লে কেউ যেন আতঙ্কিত হয়ে বা অন্য কোনো কারণে তাদের আঘাত বা হত্যা না করেন—সে বিষয়ে তিনি সবাইকে সজাগ থাকার অনুরোধ জানান। বন্য প্রাণী ও পরিবেশ রক্ষা করা গেলেই কেবল প্রকৃতির ভারসাম্য বজায় রাখা সম্ভব বলে মন্তব্য করেন এই পুলিশ কর্মকর্তা।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জেলের জালে মিলল ৬ ফুট লম্বা অজগর

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জেলের জালে মিলল ৬ ফুট লম্বা অজগর

আপডেটের সময়: ০৫:৪২:৩০ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬