Dhaka ০৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
৩০০ ফিটে চেকপোস্ট বসিয়ে হাইয়েজসহ দুই ডাকাত গ্রেফতার রামপুরা বনশ্রীতে অভিযান: ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি রাসেল গ্রেফতার নরসিংদীতে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৩ যানবাহনকে জরিমানা ব্রাহ্মণবাড়িয়ায় কলেজছাত্র মৃত্যুর ঘটনায় নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ নরসিংদীতে ঘরে আটকে পড়া দুই বছরের শিশুকে উদ্ধার করল ফায়ার সার্ভিস সুনামগঞ্জে পূর্ব শত্রুতার জেরে রুস্তুম আলী হত্যা মামলা: ১ নম্বর পলাতক আসামি র‍্যাবের জালে বাড়ির আঙিনায় চাষ করা ১২ ফুট লম্বা গাঁজা গাছসহ বগুড়ার গাবতলীতে এক ব্যক্তি গ্রেফতার জুলাই বিপ্লবের চেতনা ধারণ করতে না পারলে রাষ্ট্র সংস্কার সম্ভব নয়: রফিকুল ইসলাম খান খুলনায় বিদেশি পিস্তলসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার মাদকাসক্ত দুই ছেলেকে পুলিশে দিলেন মা, ৬ মাসের কারাদণ্ড

সুনামগঞ্জে পূর্ব শত্রুতার জেরে রুস্তুম আলী হত্যা মামলা: ১ নম্বর পলাতক আসামি র‍্যাবের জালে

57 / 100 SEO Score
print news

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় পূর্ব শত্রুতার জেরে রুস্তুম আলী হত্যা মামলার এজাহারনামীয় প্রধান ও পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)। গত শনিবার রাতে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল এলাকা থেকে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির নাম সায়েক (২৬)। তিনি সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার আস্তমা গ্রামের নবিজ আলীর ছেলে।

র‍্যাব সূত্রে জানা যায়, গত ১৪ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দে রাতে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রুস্তুম আলীর ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে অবস্থার অবনতি হলে সিলেট এমএজি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে আসামিরা আত্মগোপনে চলে যান।

ঘটনার পর ছায়া তদন্ত শুরু করে র‍্যাব-৯। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গত ০২ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দে রাতে র‍্যাব-৯, সিপিসি-৩ (সুনামগঞ্জ) এবং সিপিসি-২ (শ্রীমঙ্গল) এর একটি যৌথ দল মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন উত্তর বাড়াউড়া এলাকায় অভিযান চালিয়ে মামলার ৪ নম্বর এজাহারনামীয় পলাতক আসামি সায়ককে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামিকে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব। চাঞ্চল্যকর এই হত্যা মামলার বাকি আসামিদের আইনের আওতায় আনতে র‍্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

৩০০ ফিটে চেকপোস্ট বসিয়ে হাইয়েজসহ দুই ডাকাত গ্রেফতার

সুনামগঞ্জে পূর্ব শত্রুতার জেরে রুস্তুম আলী হত্যা মামলা: ১ নম্বর পলাতক আসামি র‍্যাবের জালে

আপডেটের সময়: ০৫:১৩:৩০ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬