Dhaka ০৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
৩০০ ফিটে চেকপোস্ট বসিয়ে হাইয়েজসহ দুই ডাকাত গ্রেফতার রামপুরা বনশ্রীতে অভিযান: ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি রাসেল গ্রেফতার নরসিংদীতে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৩ যানবাহনকে জরিমানা ব্রাহ্মণবাড়িয়ায় কলেজছাত্র মৃত্যুর ঘটনায় নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ নরসিংদীতে ঘরে আটকে পড়া দুই বছরের শিশুকে উদ্ধার করল ফায়ার সার্ভিস সুনামগঞ্জে পূর্ব শত্রুতার জেরে রুস্তুম আলী হত্যা মামলা: ১ নম্বর পলাতক আসামি র‍্যাবের জালে বাড়ির আঙিনায় চাষ করা ১২ ফুট লম্বা গাঁজা গাছসহ বগুড়ার গাবতলীতে এক ব্যক্তি গ্রেফতার জুলাই বিপ্লবের চেতনা ধারণ করতে না পারলে রাষ্ট্র সংস্কার সম্ভব নয়: রফিকুল ইসলাম খান খুলনায় বিদেশি পিস্তলসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার মাদকাসক্ত দুই ছেলেকে পুলিশে দিলেন মা, ৬ মাসের কারাদণ্ড

৩০০ ফিটে চেকপোস্ট বসিয়ে হাইয়েজসহ দুই ডাকাত গ্রেফতার

50 / 100 SEO Score
print news

রাজধানীর খিলক্ষেত থানা পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে একটি হাইয়েজ গাড়ি ও ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে। সোমবার (৩ আগস্ট ২০২৬) দিবাগত রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় একটি রিসোর্টে ডাকাতির ঘটনার পর খিলক্ষেতের ৩০০ ফিট সড়কের মস্তুল চেকপোস্টে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মোঃ শুক্কুর আলী (৫০) এবং মোঃ আহাদ (২৪)।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন পূর্বাচল ২ নম্বর সেক্টরের একটি রিসোর্টে দুটি হাইয়েজ গাড়িতে করে আসা ১৮ থেকে ২০ জনের একটি সশস্ত্র ডাকাত দল হানা দেয় এবং ডাকাতি শেষে পালিয়ে যায়। এ ঘটনার তাৎক্ষণিক সংবাদ পেয়ে খিলক্ষেত থানা পুলিশের একটি টিম ৩০০ ফিট সড়কের মস্তুল চেকপোস্টে সতর্ক অবস্থান নেয় এবং তল্লাশি শুরু করে।

পরবর্তীতে রাত ৩টা ১০ মিনিটের দিকে ঢাকা অভিমুখী একটি সন্দেহভাজন হাইয়েজ গাড়ি চেকপোস্টে গতিরোধ করা হয় এবং গাড়িতে থাকা শুক্কুর আলী ও আহাদকে গ্রেফতার করা হয়।

পুলিশ আরও জানায়, খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ খিলক্ষেত থানায় এসে গ্রেফতারকৃত দুই ব্যক্তি ও উদ্ধারকৃত হাইয়েজ গাড়িটিকে তাদের এলাকায় সংঘটিত ডাকাতির ঘটনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত বলে শনাক্ত করে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত আসামিদের ও উদ্ধারকৃত গাড়িটি রূপগঞ্জ থানা পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

৩০০ ফিটে চেকপোস্ট বসিয়ে হাইয়েজসহ দুই ডাকাত গ্রেফতার

৩০০ ফিটে চেকপোস্ট বসিয়ে হাইয়েজসহ দুই ডাকাত গ্রেফতার

আপডেটের সময়: ০৬:৪৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬