
সংগঠনের ইতিহাসে প্রথমবারের মতো বর্ণাঢ্য আয়োজনে সমুদ্র নগরী কক্সবাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ কেন্দ্রীয় ‘ফারিয়া’র সুবৃহৎ মিলনমেলা। দেশের বিভিন্ন প্রান্তের ফারিয়া নেতৃবৃন্দের অংশগ্রহণ ও মেলবন্ধনে এই আয়োজন এক ঐতিহাসিক রূপ নিতে চলেছে।
কেন্দ্রীয় সূত্রে জানা গেছে, এই মিলনমেলাকে সফল ও সার্থক করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য নিচের ব্যক্তিবর্গ ও প্রতিনিধিদলকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে:
বাংলাদেশ কেন্দ্রীয় ‘ফারিয়া’র জাতীয় স্থায়ী পরিষদ, উপদেষ্টা পরিষদ এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সকল সম্মানিত সদস্য।আ দেশবরেণ্য ফারিয়া নেতৃবৃন্দ।
অতীতে ফারিয়ার সাথে যুক্ত ছিলেন কিন্তু বর্তমানে সক্রিয় নেই এমন সকল সাবেক ফারিয়া নেতৃবর্গ।
বাংলাদেশের সকল অনুমোদিত ইউনিট ফারিয়া থেকে তিনজন করে প্রতিনিধি এই মিলনমেলায় অংশগ্রহণের সুযোগ পাবেন।
সকলের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও প্রাণবন্ত অংশগ্রহণে কক্সবাজারের এই মিলনমেলা এক অভূতপূর্ব ও উৎসবমুখর পরিবেশে পরিণত হবে—ইনশাআল্লাহ।
সংগঠনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে নির্ধারিত সময়ে ও যথাযুক্ত মর্যাদায় উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
নিজস্ব সংবাদদাতা 



















