Dhaka ০৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বগুড়ার শাজাহানপুরে নদী থেকে নিখোঁজ ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার ২০ হাজার অবৈধ অটোরিকশার দখলে ব্রাহ্মণবাড়িয়া শহর, প্রশাসনিক ঠেলাঠেলিতে স্থবির জনজীবন নওগাঁর রাণীনগরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত: শহীদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা খুলনার দাকোপে প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নরসিংদীতে যথাযথ মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত সুনামগঞ্জ সদর হাসপাতালে বিশেষ দিনে রোগীদের উন্নত খাবার পরিবেশন, খুশি রোগীরা সুনামগঞ্জে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার, ভিকটিম উদ্ধার রবিউল মোকতাদির জামিন পেলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেওয়ার হুঁশিয়ারি হেফাজত মহাসচিবের কুড়িগ্রামের নাগেশ্বরীতে যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা: ৭ দিনেও ধরা পড়েনি আসামিরা প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের সিল-স্বাক্ষর জালিয়াতি: চক্রের ৫ সদস্য গ্রেফতার

বগুড়ার শাজাহানপুরে নদী থেকে নিখোঁজ ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার

50 / 100 SEO Score
print news

বগুড়ার শাজাহানপুর উপজেলায় নদী থেকে ভাসমান অবস্থায় জাহিদুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, গত তিন দিন ধরে নিখোঁজ ছিলেন তিনি। বুধবার (৫ আগস্ট) বিকেলে উপজেলার কচুয়া দহ গ্রামের রঙ্গিলা ঘাট এলাকার নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জাহিদুল ইসলাম শাজাহানপুর উপজেলার জালশুকা মধ্যপাড়া গ্রামের মৃত আলী আজগরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেল পাঁচটার দিকে নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে শাজাহানপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। এ সময় মরদেহের শরীর ফুলে পানিতে ভাসমান অবস্থায় ছিল।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, গত ৩ আগস্ট দুপুর দুইটার প্রায় দিকে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন জাহিদুল। স্বজনদের ভাষ্যমতে, প্রায় দুই বছর আগে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর থেকেই তিনি মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। এই অসুস্থতার কারণে তিনি মাঝে মাঝেই বাড়ি থেকে বের হয়ে কোথাও চলে যেতেন।

এ বিষয়ে শাজাহানপুর থানার পুলিশ জানিয়েছে, নদী থেকে মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শুরু করা হয়েছে। নিহতের পরিচয় নিশ্চিতকরণ এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে ময়নাতদন্তসহ প্রয়োজনীয় তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

বগুড়ার শাজাহানপুরে নদী থেকে নিখোঁজ ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার

বগুড়ার শাজাহানপুরে নদী থেকে নিখোঁজ ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার

আপডেটের সময়: ০৭:৫৭:২৯ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬