Dhaka ০২:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নরসিংদীর মাধবদীতে চাঞ্চল্যকর খুন ও ডাকাতির রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৭ সুনামগঞ্জের ধোপাজান চলতি নদী রক্ষায় মানববন্ধন: অবৈধ বালু লুটপাট বন্ধ ও ইজারার দাবি ব্রাহ্মণবাড়িয়ায় মাদক কারবারিদের বাড়িতে লাল চিহ্ন দেওয়ার হুঁশিয়ারি জেলা পুলিশের ইউপি নির্বাচন, চেয়ারম্যান পদে আলোচনায় সিরাজগঞ্জের জামায়াত নেতা বুলবুল আহমাদ জুলাই অভ্যুত্থানে আহত আফজল হুসাইনের মানবসেবার স্বীকৃতি ও সরকারি চাকরির দাবি কালিয়াকৈরে উচ্ছেদ অভিযানের দুই বছর না পেরুতেই ফের বনভূমি দখল, উল্টো সাংবাদিকদের হুমকি বিএমএসএফ কক্সবাজার জেলা কমিটি গঠন: সভাপতি জসিম উদ্দিন, সম্পাদক নাজিম উদ্দীন নরসিংদীর পলাশে সরকারি সেবার মানোন্নয়নে জেলা প্রশাসকের বিশেষ দিকনির্দেশনা ঠাকুরগাঁওকে মাদকমুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর উত্তরা পশ্চিম থানার অভিযান, ১১ আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেফতার ৬

এসএসসি রেজাল্ট প্রস্তুত,প্রকাশ করা হবে যে দিন..

print news

খাইরুল ইসলাম–ডেস্ক রিপোর্ট◼️

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল তৈরির কাজ শেষ হয়েছে। এখন শুধু অপেক্ষা ফল ঘোষণার দিন নির্ধারণের। শিগগিরই সম্ভাব্য তিনটি তারিখ শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব আকারে পাঠাবে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। অনুমোদিত তারিখেই প্রকাশ পাবে বহু প্রতীক্ষিত ফল।

বৃহস্পতিবার (৩ জুলাই) এ তথ্য জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার। তিনি বলেন, ফলাফল প্রস্তুতের কাজ প্রায় সম্পন্ন। এখন সম্ভাব্য ফল প্রকাশের তারিখ ঠিক করে তা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয় যেদিন অনুমোদন দেবে, সেদিনই ফল প্রকাশ করা হবে।

তিনি আরও জানান, ১৫ মে এসএসসির শেষ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। পরীক্ষার নিয়ম অনুযায়ী ৬০ কর্মদিবসের মধ্যে ফল প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে। সে হিসেবে ১৫ জুলাইয়ের মধ্যেই ফল প্রকাশিত হবে।

এবারের এসএসসি পরীক্ষায় সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিয়েছেন ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন শিক্ষার্থী। দাখিল (মাদরাসা) বোর্ডে ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন এবং কারিগরি বোর্ডে ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন পরীক্ষার্থী অংশ নেন। সব মিলিয়ে প্রায় ১৯ লাখ শিক্ষার্থী অপেক্ষায় আছে তাদের শিক্ষা জীবনের এক গুরুত্বপূর্ণ মোড়ের ফলাফল জানার জন্য।

ফল প্রকাশের দিন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অনলাইনে ফলাফল উদ্বোধনের পর একই সময় সারা দেশে একযোগে তা প্রকাশ করা হবে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট একটি সূত্র। শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, এসএমএস এবং নিজ নিজ প্রতিষ্ঠান থেকেও ফল জানতে পারবে।

আগামী কয়েকদিনের মধ্যেই ফল প্রকাশের চূড়ান্ত তারিখ জানা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ফল প্রকাশকে ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বাড়ছে উৎকণ্ঠা ও প্রত্যাশা।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

নরসিংদীর মাধবদীতে চাঞ্চল্যকর খুন ও ডাকাতির রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৭

এসএসসি রেজাল্ট প্রস্তুত,প্রকাশ করা হবে যে দিন..

আপডেটের সময়: ১১:২৮:২৬ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫