
◼️আরিফুর রহমান–লক্ষ্মীপুর সদর
চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এম বেলাল হোসেন (ভিপি)। দীর্ঘদিন ধরে রাজপথের রাজনীতিতে সক্রিয় থাকা এই নেতা কারাগার, মামলা ও আন্দোলনের সংগ্রাম পেরিয়ে এখনো অবিচল।
রাজপথে আন্দোলনের সময় একের পর এক মামলা, গ্রেপ্তারি পরোয়ানা আর কারাভোগেও থেমে থাকেননি তিনি। দলের কঠিন সময়ে নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছেন ঢাল হয়ে। আন্দোলন-সংগ্রামের মাঠে তিনি হয়ে উঠেছেন চন্দ্রগঞ্জ রাজনীতির সাহসী মুখ।
দীর্ঘ ১৬ বছরের রাজনৈতিক লড়াইয়ে বারবার বাধার মুখে পড়লেও আপসহীন ছিলেন এম বেলাল হোসেন। দলীয় নেতাকর্মীদের পাশে থেকে তিনি রাজপথে নেতৃত্ব দিয়েছেন এবং ত্যাগ স্বীকার করেছেন। তার নেতৃত্বে চন্দ্রগঞ্জের রাজনৈতিক কর্মীরা আন্দোলনে অনুপ্রাণিত হয়েছেন।
বর্তমানে চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি পদে প্রার্থী হয়ে তিনি আবারও আলোচনায় এসেছেন। নেতাকর্মীরা মনে করছেন, তার দীর্ঘ সংগ্রাম, ত্যাগ ও রাজপথের অভিজ্ঞতা তাকে এই পদে যোগ্য প্রার্থী করে তুলেছে।
রাজনীতিকে ক্ষমতা নয়, সেবার জায়গা হিসেবে দেখেন এম বেলাল হোসেন। তার প্রার্থিতা চন্দ্রগঞ্জ বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে আশা প্রকাশ করছেন স্থানীয় নেতাকর্মীরা।
প্রতিবেদকের নাম 




















