Dhaka ০১:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নরসিংদীর মাধবদীতে চাঞ্চল্যকর খুন ও ডাকাতির রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৭ সুনামগঞ্জের ধোপাজান চলতি নদী রক্ষায় মানববন্ধন: অবৈধ বালু লুটপাট বন্ধ ও ইজারার দাবি ব্রাহ্মণবাড়িয়ায় মাদক কারবারিদের বাড়িতে লাল চিহ্ন দেওয়ার হুঁশিয়ারি জেলা পুলিশের ইউপি নির্বাচন, চেয়ারম্যান পদে আলোচনায় সিরাজগঞ্জের জামায়াত নেতা বুলবুল আহমাদ জুলাই অভ্যুত্থানে আহত আফজল হুসাইনের মানবসেবার স্বীকৃতি ও সরকারি চাকরির দাবি কালিয়াকৈরে উচ্ছেদ অভিযানের দুই বছর না পেরুতেই ফের বনভূমি দখল, উল্টো সাংবাদিকদের হুমকি বিএমএসএফ কক্সবাজার জেলা কমিটি গঠন: সভাপতি জসিম উদ্দিন, সম্পাদক নাজিম উদ্দীন নরসিংদীর পলাশে সরকারি সেবার মানোন্নয়নে জেলা প্রশাসকের বিশেষ দিকনির্দেশনা ঠাকুরগাঁওকে মাদকমুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর উত্তরা পশ্চিম থানার অভিযান, ১১ আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেফতার ৬

কালীগঞ্জে গ্রাম পুলিশের বাড়িতে মাদক উদ্ধার গ্রেপ্তার ১

print news

লালমনিরহাট প্রতিনিধি★ যেখানে গ্রাম পুলিশ রক্ষক হওয়ার কথা অথচ তিনিই সেখানে ভক্ষক এর পরিচয় দিয়েছেন। বিভিন্ন দিন থেকে তার নামে অভিযোগ হলেও থানা পুলিশের পক্ষ থেকে কোন ব্যবস্থা নেয়া হয়নি। অবশেষে তিনি ধরা খেলেন পুলিশের হাতে। ঘটনাটি লালমনিহাট জেলার কালীগঞ্জ উপজেলার।সোমবার,২ জুন সকাল ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ এস.আই মোস্তাকিম’ র নেতৃত্বে একদল পুলিশ গ্রাম পুলিশ আনারুল হকের বাড়ি ঘেরাও করে। তল্লাশি চালিয়ে বাড়ির আঙিনা থেকে ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ সময় গ্রাম পুলিশ আনারুল পালিয়ে যায়। তবে,আনারুল হক(গ্রাম পুলিশ)র শ্যালক শাকিল(৩০) পিতা বাবর আলী, গ্রাম নওদাবাসকে আটক করে।
এ ঘটনায়, গ্রামপুলিশ আনারুল ও মিলন(২৮) কে পলাতক দেখিয়ে আটক শাকিলসহ ৩ জনের নামে থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। মামলা নং ০৪/২৫, তারিখ: ০২ জুন’২০২৫।
আটককৃত শাকিলকে ৩ জুন লালমনিরহাট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে পুলিশ জানিয়েছে ।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসি জানান, আনারুলকে পুলিশ ইচ্ছা করে ভাগিয়ে দিয়েছে। আনারুল দীর্ঘদিন যাবৎ মাদক চোরাকারবারির সাথে জড়িত। গ্রামপুলিশের চাকুরী করে কয়েক বছরে বিপুল পরিমাণ অর্থ সম্পদের মালিক বনে গেছে। সে মাদক চোরাকারবারিদের সাথে জড়িত। পুলিশের সাথে থেকে, তাদের গতিবিধি চোরাকারবারিদের জানিয়ে দেয়। কিছু দিন থেকে নিজেই ফেনসিডিল ব্যবসায় জড়িয়ে পরেছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সেলিম মালিক বলেন, ‘যারা পুলিশের পোশাক পড়ে রাষ্ট্রের সাথে বেঈমানী করে,তাদেরকে কোন ভাবে ছার দেয়া হবেনা। আনারুলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। ‘ তিনি আরো জানান, তাদের নামে একাধিক মামলা ও অভিযোগ রয়েছে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

নরসিংদীর মাধবদীতে চাঞ্চল্যকর খুন ও ডাকাতির রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৭

কালীগঞ্জে গ্রাম পুলিশের বাড়িতে মাদক উদ্ধার গ্রেপ্তার ১

আপডেটের সময়: ০৩:৫৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫