Dhaka ০২:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নরসিংদীর মাধবদীতে চাঞ্চল্যকর খুন ও ডাকাতির রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৭ সুনামগঞ্জের ধোপাজান চলতি নদী রক্ষায় মানববন্ধন: অবৈধ বালু লুটপাট বন্ধ ও ইজারার দাবি ব্রাহ্মণবাড়িয়ায় মাদক কারবারিদের বাড়িতে লাল চিহ্ন দেওয়ার হুঁশিয়ারি জেলা পুলিশের ইউপি নির্বাচন, চেয়ারম্যান পদে আলোচনায় সিরাজগঞ্জের জামায়াত নেতা বুলবুল আহমাদ জুলাই অভ্যুত্থানে আহত আফজল হুসাইনের মানবসেবার স্বীকৃতি ও সরকারি চাকরির দাবি কালিয়াকৈরে উচ্ছেদ অভিযানের দুই বছর না পেরুতেই ফের বনভূমি দখল, উল্টো সাংবাদিকদের হুমকি বিএমএসএফ কক্সবাজার জেলা কমিটি গঠন: সভাপতি জসিম উদ্দিন, সম্পাদক নাজিম উদ্দীন নরসিংদীর পলাশে সরকারি সেবার মানোন্নয়নে জেলা প্রশাসকের বিশেষ দিকনির্দেশনা ঠাকুরগাঁওকে মাদকমুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর উত্তরা পশ্চিম থানার অভিযান, ১১ আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেফতার ৬

চলতি সপ্তাহেই প্রকাশিত হবে এসএসসি পরিক্ষার ফলাফল

print news

খাইরুল ইসলাম–ডেস্ক রিপোর্ট◼️

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ১০ জুলাই (বৃহস্পতিবার) প্রকাশ করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির।

এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিলেন প্রায় ১৮ লাখ ২৮ হাজার ১৮১ জন। এর মধ্যে ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন অংশ নেয় এসএসসি পরীক্ষায়। ছাত্র ৭ লাখ ১ হাজার ৫৩৮ জন এবং ছাত্রী ৭ লাখ ৮৮ হাজার ৬০৪ জন।

দেশজুড়ে ২ হাজার ২৯১টি কেন্দ্রে ১৮ হাজার ৮৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করে। মাদ্রাসা বোর্ডে অংশগ্রহণ করে ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন এবং কারিগরি বোর্ডে পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন।

গত ১০ এপ্রিল শুরু হওয়া লিখিত পরীক্ষা শেষ হয় ১৩ মে। ব্যবহারিক পরীক্ষা নেওয়া হয় ১৫ থেকে ২২ মে পর্যন্ত।

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, একইদিন সকাল ১০টায় শিক্ষামন্ত্রী ফলাফল সংক্রান্ত প্রতিবেদন প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করবেন। এরপর দুপুরে শিক্ষার্থীরা এসএমএস ও অনলাইনের মাধ্যমে ফলাফল জানতে পারবেন।

ফলাফল প্রকাশের এই দিনটিকে ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক কৌতূহল ও উত্তেজনা। সব শিক্ষার্থীর মঙ্গল কামনা করছে শিক্ষা পরিবার।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

নরসিংদীর মাধবদীতে চাঞ্চল্যকর খুন ও ডাকাতির রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৭

চলতি সপ্তাহেই প্রকাশিত হবে এসএসসি পরিক্ষার ফলাফল

আপডেটের সময়: ১২:৪৩:৪০ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫