Dhaka ০২:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নরসিংদীর মাধবদীতে চাঞ্চল্যকর খুন ও ডাকাতির রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৭ সুনামগঞ্জের ধোপাজান চলতি নদী রক্ষায় মানববন্ধন: অবৈধ বালু লুটপাট বন্ধ ও ইজারার দাবি ব্রাহ্মণবাড়িয়ায় মাদক কারবারিদের বাড়িতে লাল চিহ্ন দেওয়ার হুঁশিয়ারি জেলা পুলিশের ইউপি নির্বাচন, চেয়ারম্যান পদে আলোচনায় সিরাজগঞ্জের জামায়াত নেতা বুলবুল আহমাদ জুলাই অভ্যুত্থানে আহত আফজল হুসাইনের মানবসেবার স্বীকৃতি ও সরকারি চাকরির দাবি কালিয়াকৈরে উচ্ছেদ অভিযানের দুই বছর না পেরুতেই ফের বনভূমি দখল, উল্টো সাংবাদিকদের হুমকি বিএমএসএফ কক্সবাজার জেলা কমিটি গঠন: সভাপতি জসিম উদ্দিন, সম্পাদক নাজিম উদ্দীন নরসিংদীর পলাশে সরকারি সেবার মানোন্নয়নে জেলা প্রশাসকের বিশেষ দিকনির্দেশনা ঠাকুরগাঁওকে মাদকমুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর উত্তরা পশ্চিম থানার অভিযান, ১১ আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেফতার ৬

জিসান ফাউন্ডেশনের মানবিক উপহার: আশ্রয় পেলো একটি পরিবার

print news

আরিফুর রহমান তীব্র- লক্ষ্মীপুর◾

অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার বার্তা ছড়িয়ে দিচ্ছে ‘জিসান ফাউন্ডেশন’। এবার এক অসহায় পরিবারকে নতুন আশ্রয়ের স্বপ্ন দেখিয়েছে সংগঠনটি।

জানা যায়, লক্ষ্মীপুর সদর উপজেলার এক অসহায় পরিবার দীর্ঘদিন ধরে একটি নিরাপদ ছাউনির আশায় সমাজের বিভিন্ন মানুষের দ্বারে দ্বারে ঘুরছিল। এমন সময় জিসান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শামসু উদ্দিন তুহিনের নির্দেশে ওই পরিবারের পাশে দাঁড়ায় সংগঠনটি। তাদের ঘর নির্মাণে সহায়তা করতে উপহার হিসেবে দেওয়া হয় ৭ বান্ডিল টিন।

উপহার গ্রহণের সময় পরিবারের সদস্যদের চোখেমুখে ছিল আনন্দ ও কৃতজ্ঞতার ছাপ। জিসান ফাউন্ডেশন আশা প্রকাশ করেছে, ছোট এই সহযোগিতা পরিবারটির জীবনে আশার আলো হয়ে উঠবে এবং তারা গড়ে তুলতে পারবে একটি নিরাপদ বাসস্থান।

এই সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাইফ উদ্দিন জাবেদ, জিসান স্মৃতি ক্রীড়া সংঘের সভাপতি ওমর ফারুক, সৌদি আরব প্রবাসী সুমন, মানবিক ছাত্রনেতা সজিব, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুমনসহ আরও অনেকে।

জিসান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শামসু উদ্দিন তুহিন বলেন, “মানবতার ডাকে সাড়া দিয়ে আমরা সবসময় অসহায়দের পাশে থাকতে চাই। যতদিন বাঁচি, মানুষের পাশে থাকার চেষ্টা করবো।”

তিনি আরও বলেন, “এখনো এদেশে অনেক ভালো মানুষ আছেন বলেই আমাদের সমাজে ভোর হয়, ফুল ফোটে, পাখি ডাকে। ভালো মানুষেরাই বদলে দিতে পারেন সমাজের চিত্র।”

জিসান ফাউন্ডেশনের এই উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধের অনন্য দৃষ্টান্ত হয়ে রইল।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

নরসিংদীর মাধবদীতে চাঞ্চল্যকর খুন ও ডাকাতির রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৭

জিসান ফাউন্ডেশনের মানবিক উপহার: আশ্রয় পেলো একটি পরিবার

আপডেটের সময়: ০৮:৫১:০৩ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫