
মাসুদ রানা,স্টাফ রিপোর্টার: গতকাল শুক্রবার ২৩মে বগুড়া জেলা ছাত্রদলের তত্ত্বাবধানে দুপচাঁচিয়া উপজেলা ও পৌর ছাত্র দলের উদ্যাগে দুপচাঁচিয়া পাইলট মডেল হাই স্কুল মাঠ প্রাঙ্গনে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। প্রথমদিনের এ খেলায় ২টি দল অংশগ্রহণ করেন মাঠে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ধাপের হাট সদর একাদশকে ২-০ গোলে পরাজিত করে তালোড়া পৌর একাদশ জয় লাভ করেন।দুপচাঁচিয়া পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মফিজ উদ্দিন মফিক এর সভাপতিত্বে খেলাটি উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, পৌর ছাত্রদলের সভাপতি নাঈম সরদার, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ছানি, সাংগঠনিক সম্পাদক মেনকাতুর রহমান মেশকাত, দুপচাঁচিয়া পৌর সাবেক মেয়র ও উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, পৌর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, দুপচাঁচিয়া সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ইদ্রিস আলী, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুজন, যুবনেতা ছাইদুল ইসলাম, যুবনেতা জিয়া, উপজেলা জাসাস নেতা মানুসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
প্রতিবেদকের নাম 




















