Dhaka ০৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নরসিংদীর মাধবদীতে চাঞ্চল্যকর খুন ও ডাকাতির রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৭ সুনামগঞ্জের ধোপাজান চলতি নদী রক্ষায় মানববন্ধন: অবৈধ বালু লুটপাট বন্ধ ও ইজারার দাবি ব্রাহ্মণবাড়িয়ায় মাদক কারবারিদের বাড়িতে লাল চিহ্ন দেওয়ার হুঁশিয়ারি জেলা পুলিশের ইউপি নির্বাচন, চেয়ারম্যান পদে আলোচনায় সিরাজগঞ্জের জামায়াত নেতা বুলবুল আহমাদ জুলাই অভ্যুত্থানে আহত আফজল হুসাইনের মানবসেবার স্বীকৃতি ও সরকারি চাকরির দাবি কালিয়াকৈরে উচ্ছেদ অভিযানের দুই বছর না পেরুতেই ফের বনভূমি দখল, উল্টো সাংবাদিকদের হুমকি বিএমএসএফ কক্সবাজার জেলা কমিটি গঠন: সভাপতি জসিম উদ্দিন, সম্পাদক নাজিম উদ্দীন নরসিংদীর পলাশে সরকারি সেবার মানোন্নয়নে জেলা প্রশাসকের বিশেষ দিকনির্দেশনা ঠাকুরগাঁওকে মাদকমুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর উত্তরা পশ্চিম থানার অভিযান, ১১ আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেফতার ৬

নরসিংদীতে অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেন দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১১:০৩:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
  • ২২৬ সময় দেখুন
print news

আল আমিন–নরসিংদী◼️

নরসিংদীতে ছেলের সঙ্গে দেখা করে বাড়ি ফেরার পথে ট্রেনের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। সোমবার (৩০ জুন) বিকেলে সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের দগরিয়া রেলক্রসিং এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—মনোহরদী উপজেলার লেবুতলা ইউনিয়নের গজারিয়া গ্রামের বাসিন্দা প্রবাস ফেরত আমিনুল ইসলাম জজ মিয়া (৪৮) ও তার স্ত্রী আকলিমা বেগম (৪৫)।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দম্পতি তাদের ছেলের খোঁজখবর নিতে সদর উপজেলার সাহেপ্রতাব এলাকার একটি কলেজে এসেছিলেন। ছেলের সঙ্গে দেখা করে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে তারা চিনিশপুরের দগরিয়া এলাকার একটি অরক্ষিত রেলক্রসিং পার হচ্ছিলেন।

এই সময় ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটির সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। তীব্র ধাক্কায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং দম্পতি ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

পরে নিহতদের ছেলে ও স্বজনরা এসে মরদেহ শনাক্ত করেন। স্বজনরা জানান, কয়েক মাস আগে প্রবাস থেকে ফেরার পর জজ মিয়া এই মোটরসাইকেলটি কিনেছিলেন।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আওলাদ হোসেন বলেন, “উপকূল এক্সপ্রেসের ধাক্কায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পেয়েছিলেন তারা। লাশ উদ্ধার করে ফাঁড়িতে রাখা হয়েছে, আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।”

স্থানীয়দের অভিযোগ, দগরিয়া রেলক্রসিংয়ে কোনও গেট বা গেটম্যান না থাকায় এমন দুর্ঘটনা প্রায়ই ঘটে। তারা দ্রুত রেলক্রসিংয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানান।

এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

নরসিংদীর মাধবদীতে চাঞ্চল্যকর খুন ও ডাকাতির রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৭

নরসিংদীতে অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেন দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

আপডেটের সময়: ১১:০৩:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫