Dhaka ১২:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নরসিংদীর মাধবদীতে চাঞ্চল্যকর খুন ও ডাকাতির রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৭ সুনামগঞ্জের ধোপাজান চলতি নদী রক্ষায় মানববন্ধন: অবৈধ বালু লুটপাট বন্ধ ও ইজারার দাবি ব্রাহ্মণবাড়িয়ায় মাদক কারবারিদের বাড়িতে লাল চিহ্ন দেওয়ার হুঁশিয়ারি জেলা পুলিশের ইউপি নির্বাচন, চেয়ারম্যান পদে আলোচনায় সিরাজগঞ্জের জামায়াত নেতা বুলবুল আহমাদ জুলাই অভ্যুত্থানে আহত আফজল হুসাইনের মানবসেবার স্বীকৃতি ও সরকারি চাকরির দাবি কালিয়াকৈরে উচ্ছেদ অভিযানের দুই বছর না পেরুতেই ফের বনভূমি দখল, উল্টো সাংবাদিকদের হুমকি বিএমএসএফ কক্সবাজার জেলা কমিটি গঠন: সভাপতি জসিম উদ্দিন, সম্পাদক নাজিম উদ্দীন নরসিংদীর পলাশে সরকারি সেবার মানোন্নয়নে জেলা প্রশাসকের বিশেষ দিকনির্দেশনা ঠাকুরগাঁওকে মাদকমুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর উত্তরা পশ্চিম থানার অভিযান, ১১ আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেফতার ৬

নাটোরে আদালতের আদেশ অমান্য করায় অতিরিক্ত জেলা প্রশাসককে শোকজ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:৪২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫
  • ১৮৬ সময় দেখুন
print news

নিজস্ব প্রতিবেদক: নাটোরে আদালতের আদেশ অমান্য করার দায়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আবুল হায়াতকে কারণ দর্শানোর (শোকজ) আদেশ দিয়েছেন আদালত।

নাটোরের লালপুর আমলি আদালতের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রওশন আলম গত মঙ্গলবার (৩ জুন) এ আদেশ দেন।

লালপুর আমলি আদালতের স্টেনোগ্রাফার মোঃ নাজমুল ইসলাম কারণ দর্শানোর আদেশের সত্যতা নিশ্চিত করে বলেন, লালপুর থানার ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের একটি মামলার তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আবুল হায়াত কে আদেশ দেন আদালত। কিন্তু মামলাটি তিনি নিজে তদন্ত না করে লালপুর উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড) মোঃ আজিজুল কবিরকে দিয়ে তদন্ত করান এবং সহকারী কমিশনার আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন।

মামলাটি নিজে তদন্ত না করে এসিল্যান্ডকে দিয়ে তদন্ত করানোর বিষয়টি আদালতের আদেশের সুস্পষ্ট লঙ্ঘন, দায়িত্ব ও কর্তব্যে অবহেলা এবং আদালত অবমাননার সামিল বলে উল্লেখ করে মোঃ আবুল হায়াতের বিরুদ্ধে কেন আদালত অবমাননার প্রসিডিং গ্রহণ করা হবে না সেই কারণ জানাতে আগামী ২২ জুনের মধ্যে লিখিতভাবে কারণ দর্শানোর আদেশ দেন ম্যাজিস্টেট। লিখিত কারণ দর্শানোর ব্যর্থতায় আইনানুগ আদেশ দেয়া হবে বলেও আদেশে উল্লেখ করেন।

আদালত সূত্রে জানা যায়,
গত ৭ মে লালপুর থানার দুরদুরিয়া ইউনিয়নের মনিহারপুর গ্রামের মোঃ ইদু সরকার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এজাহার দাখিল করেন যে, মোঃ রবিউলসহ ৪ জন আসামি তার জমি জোরপূর্বক ভোগ দখল করছে।

এরপর ১৭ মে তারিখে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আদেশ দেন ম্যাজিস্ট্রট। পরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ২৪ মে তারিখে লালপুরের সহকারী কমিশনারকে (ভূমি) তদন্ত করে প্রতিবেদন দেওয়ার আদেশ দেন। এরপর লালপুরের সহকারী কমিশনার (ভূমি) লালপুর গত ২৬ মে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

এ বিষয়ে জানতে চাইলে বুধবার বিকেলে নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আবুল হায়াত বলেন, কারণ দর্শানোর চিঠি এখনো হাতে পাইনি। পেলে তার জবাব দেব।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

নরসিংদীর মাধবদীতে চাঞ্চল্যকর খুন ও ডাকাতির রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৭

নাটোরে আদালতের আদেশ অমান্য করায় অতিরিক্ত জেলা প্রশাসককে শোকজ

আপডেটের সময়: ১০:৪২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫