
মোঃ মাসুদ রানা,স্টাফ রিপোর্টার: বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ০৬ নং তালোড়া ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে সরকারি প্রণোদনার বিনামূল্যে ১০ কেজি চাল বিতরণ করা হয়েছে। গত সোমবার (২ জুন) সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে এই চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মেহেরুল ইসলাম। এসময় ট্যাগ অফিসার হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সরকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান, ইউনিয়ন পরিষদের সচিব, ইউপি সদস্য পলাশ খন্দকার, ইউপি সদস্য নজরুল ইসলাম, ইউপি সদস্য শামছুল ইসলাম, সহ ইউনিয়ন পরিষদের সকল সদ্স্যবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। চাল বিতরণ কার্যক্রমে ৭৯৭০ মেট্রিক টন চাল ৭৯৭ জন দুঃস্থ, অসহায় ও হতদরিদ্র ব্যক্তির মাঝে বিতরণ করা হয়।
প্রতিবেদকের নাম 




















